দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামছে মেয়েরা
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৯:৫৮ PM

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামছে মেয়েরা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১২/১০/২০২৪ ১১:২২:০৫ AM

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামছে মেয়েরা

ছবি:সংগৃহীত


নারী টি-টোন্টি বিশ্বকাপে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে বাংলাদেশ। সংযুক্ত আরব আমিরাতের দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৮টায় দুদলের ম্যাচটি শুরু হবে।

বাংলাদেশের ‘বি’ গ্রুপে ২ পয়েন্ট অর্জন করেছে। এর আগে প্রথম ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে জয় পাওয়ার পর ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে সেমিফাইনালে খেলার স্বপ্ন মলিন হয়ে গেছে বাংলাদেশের মেয়েদের। আজ গ্রুপের শেষ ম্যাচ জয় পেলে নানা সমীকরণের মারপ্যাঁচে থাকা বাংলাদেশ শেষ পর্যন্ত সেমিফাইনালে খেলতে পারবে কিনা, সেটি নিশ্চিত নয়।

প্রোটিয়া মেয়েরা তিন ম্যাচ খেলে দুটি জয়ে ৪ পয়েন্ট অর্জন করেছে। প্রতিপক্ষ হিসেবে দক্ষিণ আফ্রিকা শক্তিশালী। তাদের বিপক্ষে কঠিন পরীক্ষা দিতে হতে পারে বাংলাদেশকে। তবে গ্রুপ পর্বের শেষ ম্যাচটি জয়ে রাঙাতে চাইবেন নিগার সুলতানা জ্যোতিরা। অন্যদিকে বাংলাদেশকে হারিয়ে সেমিফাইনালের পথে যেতে চাইবেন আফ্রিকান মেয়েরা।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে সিসিক প্রশাসকের মতবিনিময়
সিলেটসহ দেশের সব সিটিতে ২-৩ ওয়ার্ডে হবে একটি বড় খেলার মাঠ
ছি*নতাই, কি*শোর গ্যাং ও মা*দক নি*য়ন্ত্রণে সিলেটে অভিযান, গ্রেপ্তার ৬০
২৫ আগস্ট আনুষ্ঠানিক যাত্রা শুরু সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের
শ্রীমঙ্গলে ৩ কোটি টাকার ভা'রতীয় পণ্য জ'ব্দ
সিলেটে সোয়া ২ কোটি টাকার চো'রাচা'লানির পণ্য জ'ব্দ
সিলেটে হা'মের উপসর্গে শিশুর মৃ'ত্যু, নতুন আ'ক্রান্ত ১১ জন
সম্মিলিত প্রচেষ্টায় উন্নত নগর গড়তে চাই: সিসিক প্রশাসক
এমসি কলেজ জ্ঞানের জগতে নেতৃত্ব দিয়ে যাচ্ছে’ - কাইয়ুম চৌধুরী
তারেক রহমান সুনামগঞ্জ-৩ আসনের প্রতি আন্তরিক, ঐক্যবদ্ধ হয়ে কাজ করুন: এমপি কয়ছর আহমদ