বিপিএলে সিলেটের হয়ে খেলবেন সাকিব ও জাকির
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৯:৫৮ PM

বিপিএলে সিলেটের হয়ে খেলবেন সাকিব ও জাকির

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১২/১০/২০২৪ ০২:৫২:১২ AM

বিপিএলে সিলেটের হয়ে খেলবেন সাকিব ও জাকির

ছবি সংগৃহীত


বিপিএলের প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হওয়ার আগেই সরাসরি ভিত্তিতে ক্রিকেটারদের দলে ভেড়াতে ব্যস্ত ফ্র্যাঞ্চাইজিগুলো। যদিও আসন্ন একাদশ আসরে নেই টুর্নামেন্টের সবচেয়ে সফল দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। তবে নতুন করে ফিরেছে রাজশাহী। মালিকানা বদল হয়েছে ঢাকা ফ্র্যাঞ্চাইজিরও। তবে পুরোনো মালিকানায় থাকছে সিলেট স্ট্রাইকার্স।

আর দলটিতে আসন্ন আসরের জন্য দুইজন দেশি ক্রিকেটারকে রিটেইন করেছে তারা। টাইগার পেসার তানজিম হাসান সাকিব, উইকেটকিপার ব্যাটার জাকের আলি অনিক এবং ওপেনার জাকির হাসানকে যুক্ত করেছে তারা। যদিও প্রধান কোচের ভূমিকায় কে থাকবেন সেটি এখনো জানা যায়নি। এছাড়া বিদেশি কোটায় খেলবেন কারা সেটাও নিশ্চিত নয়।

প্রসঙ্গত, আগামী ২৭ ডিসেম্বর মাঠে গড়ানোর কথা রয়েছে বিপিএলের একাদশ আসর। ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটির প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হবে আগামী ১৪ অক্টোবর।

তার আগে খেলোয়াড়দের মূল্য তালিকা ও ক্যাটাগরি প্রকাশ করা হয়েছে। যেখানে সর্বোচ্চ ৬০ লাখ টাকা বরাদ্দ করা হয়েছে ‘এ’ শ্রেণির ক্রিকেটারদের জন্য। এভাবে ছয় ক্যাটাগরিতে ১৮৮ জন স্থানীয় ক্রিকেটারের নাম চূড়ান্ত হয়েছে।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে সিসিক প্রশাসকের মতবিনিময়
সিলেটসহ দেশের সব সিটিতে ২-৩ ওয়ার্ডে হবে একটি বড় খেলার মাঠ
ছি*নতাই, কি*শোর গ্যাং ও মা*দক নি*য়ন্ত্রণে সিলেটে অভিযান, গ্রেপ্তার ৬০
২৫ আগস্ট আনুষ্ঠানিক যাত্রা শুরু সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের
শ্রীমঙ্গলে ৩ কোটি টাকার ভা'রতীয় পণ্য জ'ব্দ
সিলেটে সোয়া ২ কোটি টাকার চো'রাচা'লানির পণ্য জ'ব্দ
সিলেটে হা'মের উপসর্গে শিশুর মৃ'ত্যু, নতুন আ'ক্রান্ত ১১ জন
সম্মিলিত প্রচেষ্টায় উন্নত নগর গড়তে চাই: সিসিক প্রশাসক
এমসি কলেজ জ্ঞানের জগতে নেতৃত্ব দিয়ে যাচ্ছে’ - কাইয়ুম চৌধুরী
তারেক রহমান সুনামগঞ্জ-৩ আসনের প্রতি আন্তরিক, ঐক্যবদ্ধ হয়ে কাজ করুন: এমপি কয়ছর আহমদ