বার্সেলোনার বি*রুদ্ধে মা ম লা করলেন আর্জেন্টাইন তারকা
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন

বার্সেলোনার বি*রুদ্ধে মা ম লা করলেন আর্জেন্টাইন তারকা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১২/১০/২০২৪ ০৩:৪৫:১৫ পূর্বাহ্ন

বার্সেলোনার বি*রুদ্ধে মা ম লা করলেন আর্জেন্টাইন তারকা

ছবি: সংগৃহীত


ম্যানচেস্টার সিটি থেকে দুই বছরের চুক্তিতে ২০২১ সালে বার্সেলোনায় যোগ দিয়েছিলেন আর্জেন্টাইন তারকা সার্জিও আগুয়েরো। যদিও স্প্যানিশ জায়ান্টদের হয়ে মাত্র পাঁচ ম্যাচ খেলেছেন তিনি। এরপর হার্টের সমস্যার কারণে তিনি পেশাদার ফুটবল থেকে অবসর নিতে একপ্রকার বাধ্য হন। সেই সময় তার চুক্তি বাতিলের পর পাওনা বাকি উল্লেখ করে ক্লাবটির বিপক্ষে স্পেনের আদালতে মামলা করেছেন আগুয়েরো।

সংবাদমাধ্যম ইএসপিএন বলছে, বার্সার কাছে প্রায় ৩২ লাখ মার্কিন ডলার (৩০ লাখ ইউরো) পাওনা দাবি করেছেন সাবেক এই ফরোয়ার্ড। ২০২৩-২৪ মৌসুম নিয়ে বার্সার একটি আর্থিক প্রতিবেদনে এমনটা জানা গেছে। বছরের শুরুতেই ওই মামলা করেন আগুয়েরো। পরবর্তীতে ওই প্রতিবেদনের কিছু অংশ তুলে ধরে সংবাদমাধ্যমটি।

ক্লাবটির প্রতিবেদনে উল্লেখ রয়েছে– ২০২৪ সালের মে মাসে সাবেক ফুটবলার সার্জিও আগুয়েরো ৩০ লাখ ইউরো পাওনা চেয়ে মামলা করেছে। তার দাবি- সমঝোতার ভিত্তিতে অগ্রিম চুক্তি বাতিলের কারণে তিনি ওই পরিমাণ অর্থ পান। আর্থিক প্রতিবেদনের জন্য বিবেচিত সময়টুকু (২১ জুন) পর্যন্ত দুই পক্ষের মধ্যে সমঝোতা হয়নি। ক্লাব এখন পরবর্তী পদক্ষেপের জন্য স্থানীয় আদালতের নির্দেশনার অপেক্ষা করছে।

এভাবে বার্সার বিরুদ্ধে নয়টি মামলা চলমান রয়েছে বলে ওই প্রতিবেদনে বলা হয়েছে। তার মধ্যে একটি– ‘স্কোরস স্পোর্টস ম্যানেজমেন্ট’ নামের একটি কোম্পানি বার্সেলোনার কাছে প্রায় ১ কোটি ৯০ লাখ মার্কিন ডলার পাওনা দাবি। তাদের দাবি, ওই অর্থ গত বছর বার্সেলোনা থেকে উসমান ডেম্বেলের পিএসজিতে পাড়ি জমানোর মধ্যস্থতা করার অংশ হিসেবে পাওনা। যা নিয়ে বার্সেলোনা আদালতের শরণাপন্ন হয়েছে এবং ওই কোম্পানি মামলা লড়তে প্রস্তুত বলেও জানানো হয়েছে আর্থিক প্রতিবেদনে।

আগামী ১৯ অক্টোবর বার্ষিক সাধারণ সভা (এজিএম) রয়েছে কাতালান ক্লাবটির। সে উপলক্ষ্যে বোর্ডের সদস্যদের কাছে আর্থিক প্রতিবেদনটি পাঠানো হয়েছে। ২০২৩-২৪ আর্থিক প্রাপ্তি নিয়ে তারা চ্যালেঞ্জ জানানোর সুযোগ রয়েছে। একইসঙ্গে গত মৌসুমে প্রায় ১০ কোটি ডলার ক্ষতির কথা সভায় উত্থাপন করবে বার্সা।

গতকাল শুক্রবার রাশিয়ান ক্লাব জেনিত সেন্ট পিটার্সবার্গের কাছ থেকে অর্ধমিলিয়ন ডলার বোনাস নিয়ে করা একটি মামলায় বার্সেলোনা পরাজিত হয়েছে। ফলে ক্লাবটিকেও সেই অর্থ পরিশোধ করতে হবে না। এ ছাড়া গত বছর ব্রাজিলিয়ান উইঙ্গার ম্যালকমের চুক্তি বাতিল নিয়ে ফিফার আদেশের বিরুদ্ধে বার্সার করা একটি আপিল ‘কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্ট’ বাতিল করেছে। 

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক