আনুষ্ঠানিক ঘোষণার আগেই ব্যালন ডি’অর জয়ীর নাম জানালেন এডারসন
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৯:৫৮ PM

আনুষ্ঠানিক ঘোষণার আগেই ব্যালন ডি’অর জয়ীর নাম জানালেন এডারসন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৩/১০/২০২৪ ০৫:০১:২৩ AM

 আনুষ্ঠানিক ঘোষণার আগেই ব্যালন ডি’অর জয়ীর নাম জানালেন এডারসন

ছবি: সংগৃহীত


আগামী ২৮ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে ব্যালন ডি’অর এর এবারের পুরস্কার বিতরণী অনুষ্ঠান। ফ্রান্স ফুটবল এবং উয়েফার যৌথ উদ্যোগে ২০২৩-২৪ ফুটবল মৌসুমের সেরা খেলোয়াড়ের স্বীকৃতি দেয়া হবে ওই দিন। যেখানে বার বার উঠে আসছে তিনটি নাম। তারা হলেন রিয়ালের দুই তারকা ভিনিসিয়ুস জুনিয়র ও জুড বেলিংহ্যাম এবং ম্যানসিটি মিডফিল্ডার রদ্রি।

ধারণা করা হচ্ছে এই তিনজনের এক জনের হাতেই উঠবে বিদায় মৌসুমের সেরা ফুটবলারের পুরস্কার। তবে ম্যানচেস্টার সিটির ব্রাজিলিয়ান গোলরক্ষক এডারসন মনে করেন, রদ্রি-বেলিংহ্যাম নয় পুরস্কারটি উঠতে যাচ্ছে রিয়ালের ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়রের হাতে।

টিএনটি স্পোর্টস ব্রাজিলের সঙ্গে কথা বলতে গিয়ে এডারসন বলেন, আমি ব্যালন ডি'অর জয়ের জন্য ভিনিসিয়ুস জুনিয়রকে মনোনীত করছি। আমি আশা করি সে এটা জিতবে। ২০০৭ সালে কাকার পর থেকে কোনো ব্রাজিলিয়ান ব্যালন ডি'অর জিতেনি। ভিনিসিয়ুস এই বছর দক্ষিণ আমেরিকার দেশটির অপেক্ষা ভাঙতে চলেছে।

আগামী ২৮ অক্টোবর, প্যারিসের চাতেলে থিয়েটারে অনুষ্ঠিতব্য ব্যালন ডি’অর অনুষ্ঠানে ভিনিসিয়ুস হতে পারেন অনুষ্ঠানের মূল আকর্ষণ। রিয়াল মাদ্রিদের হয়ে গত মৌসুমে অসাধারণ পারফরম্যান্সের জন্য তিনি ইতোমধ্যেই চ্যাম্পিয়ন্স লিগের সেরা খেলোয়াড়ের পুরস্কার পেয়েছেন, যা তার অসাধারণ ক্যারিয়ারের অন্যতম মাইলফলক।

ব্রাজিলিয়ান এই তারকা গত মৌসুমে রিয়াল মাদ্রিদের জয়ে প্রধান ভূমিকা পালন করেছেন। তিনি সাপোর্টিং রোল থেকে শুরু করে দলের কেন্দ্রীয় খেলোয়াড় হয়ে উঠেছেন। বিশেষ করে চ্যাম্পিয়ন্স লিগে তার অসাধারণ পারফরম্যান্স তাকে শীর্ষে নিয়ে এসেছে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে সিসিক প্রশাসকের মতবিনিময়
সিলেটসহ দেশের সব সিটিতে ২-৩ ওয়ার্ডে হবে একটি বড় খেলার মাঠ
ছি*নতাই, কি*শোর গ্যাং ও মা*দক নি*য়ন্ত্রণে সিলেটে অভিযান, গ্রেপ্তার ৬০
২৫ আগস্ট আনুষ্ঠানিক যাত্রা শুরু সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের
শ্রীমঙ্গলে ৩ কোটি টাকার ভা'রতীয় পণ্য জ'ব্দ
সিলেটে সোয়া ২ কোটি টাকার চো'রাচা'লানির পণ্য জ'ব্দ
সিলেটে হা'মের উপসর্গে শিশুর মৃ'ত্যু, নতুন আ'ক্রান্ত ১১ জন
সম্মিলিত প্রচেষ্টায় উন্নত নগর গড়তে চাই: সিসিক প্রশাসক
এমসি কলেজ জ্ঞানের জগতে নেতৃত্ব দিয়ে যাচ্ছে’ - কাইয়ুম চৌধুরী
তারেক রহমান সুনামগঞ্জ-৩ আসনের প্রতি আন্তরিক, ঐক্যবদ্ধ হয়ে কাজ করুন: এমপি কয়ছর আহমদ