সিলেট স্ট্রাইকার্সের হয়ে বিপিএল খেলতে যাচ্ছেন মাশরাফি
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৯:৫৮ PM

সিলেট স্ট্রাইকার্সের হয়ে বিপিএল খেলতে যাচ্ছেন মাশরাফি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৪/১০/২০২৪ ০৮:২১:৫৩ AM

সিলেট স্ট্রাইকার্সের হয়ে বিপিএল খেলতে যাচ্ছেন মাশরাফি

ছবি: সংগৃহীত


সিলেট স্ট্রাইকার্সের হয়ে বিপিএল খেলতে যাচ্ছেন মাশরাফি বিন মর্তুজা। প্লেয়ার্স ড্রাফট থেকে আজ তাকে দলে ভিড়িয়েছে সিলেট স্ট্রাইকার্স। গত বিপিএলে খুব একটা আলো ছড়াতে পারেননি টাইগারদের এই সাবেক অধিনায়ক। তবে, এবার তাকে নিয়ে আশাবাদী সিলেট স্ট্রাইকার্সের মালিক মামুনুল হক।

মাশরাফিকে ক্যাটাগরি ‘বি’ থেকে দলে নিয়েছে সিলেট। যদিও ড্রাফটের আগে বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মাশরাফিকে ‘বি’ ক্যাটাগরিতে রাখা নিয়ে বিতর্ক হয়েছিল। ওই ক্যাটাগরিতে ক্রিকেটারদের মূল্য ধরা হয়েছে ৪০ লাখ টাকা।

বিপিএলের একাদশ আসরের নিলাম শেষে মাশরাফিকে নিয়ে মামুনুল বলেন, ‘মাশরাফি আমাদের দলে অনেক দিন ধরে আছে। তার ব্যাপারে আগে থেকেই আমাদের পরিকল্পনা ছিল। আমরা সেভাবেই তাকে নিয়েছি। মাশরাফি অনেক বছর ধরে বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে জড়িত। গত বছর হয়তো সেভাবে সময় দিতে পারেনি। কিন্তু আগের বছর সে ভালো করেছে। এবারও আশাকরি ভালো কিছু করবে।’

এছাড়া দল নিয়ে মামুমুল বলেন, ‘আমরা একটা ভারসাম্যপূর্ণ গড়ার চেষ্টা করেছি। যেভাবে আমাদের পরিকল্পনা ছিল, সেই অনুসারে আমরা একজন বাদে নিজেদের পছন্দ মতো দলই পেয়েছি। মাঠে তারা নিজেদের সেরাটা দেবে বলেই বিশ্বাস করি।'

উল্লেখ্য, আগামী ২৭ ডিসেম্বর পর্দা উঠবে বিপিএলের একাদশ আসরের। যেখানে সাতটি দল অংশগ্রহণ করবে, তার মধ্যে চারটি দল পুরোনো, তিন দল এসেছে মালিকানা বদলে। ড্রাফটে অংশ নেয় ১৮৮ জন স্থানীয় ক্রিকেটার এবং ৪৩৪ বিদেশি ক্রিকেটার।

সিলেট স্ট্রাইকার্স

দেশি: জাকির হাসান, জাকের আলী, তানজিম হাসান সাকিব, রনি তালুকদার, মাশরাফি বিন মুর্তজা, আল আমিন হোসেন, আরাফাত সানি, রুয়েল মিয়া, আরিফুল হক, নিহাদুজ্জামান, নাহিদুল ইসলাম। 

বিদেশি: পল স্টার্লিং, জর্জ মানসি, রাকিম কর্নওয়াল, সামিউল্লাহ শেনওয়ারি, রিস টপলি।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে সিসিক প্রশাসকের মতবিনিময়
সিলেটসহ দেশের সব সিটিতে ২-৩ ওয়ার্ডে হবে একটি বড় খেলার মাঠ
ছি*নতাই, কি*শোর গ্যাং ও মা*দক নি*য়ন্ত্রণে সিলেটে অভিযান, গ্রেপ্তার ৬০
২৫ আগস্ট আনুষ্ঠানিক যাত্রা শুরু সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের
শ্রীমঙ্গলে ৩ কোটি টাকার ভা'রতীয় পণ্য জ'ব্দ
সিলেটে সোয়া ২ কোটি টাকার চো'রাচা'লানির পণ্য জ'ব্দ
সিলেটে হা'মের উপসর্গে শিশুর মৃ'ত্যু, নতুন আ'ক্রান্ত ১১ জন
সম্মিলিত প্রচেষ্টায় উন্নত নগর গড়তে চাই: সিসিক প্রশাসক
এমসি কলেজ জ্ঞানের জগতে নেতৃত্ব দিয়ে যাচ্ছে’ - কাইয়ুম চৌধুরী
তারেক রহমান সুনামগঞ্জ-৩ আসনের প্রতি আন্তরিক, ঐক্যবদ্ধ হয়ে কাজ করুন: এমপি কয়ছর আহমদ