মেন্টর হিসেবে শহীদ আফ্রিদিকে নিয়োগ দিচ্ছে চিটাগং
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১২:২৭ AM

মেন্টর হিসেবে শহীদ আফ্রিদিকে নিয়োগ দিচ্ছে চিটাগং

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৬/১০/২০২৪ ০১:০০:০১ AM

মেন্টর হিসেবে শহীদ আফ্রিদিকে নিয়োগ দিচ্ছে চিটাগং

ছবি: সংগৃহীত


বিপিএলের ড্রাফট হয়ে গেছে। সাকিব আল হাসানকে নিয়ে শক্তিশালী দলই গঠন করেছে তারা। এরই মধ্যে গুঞ্জন ছড়িয়ে পড়েছে, আগামী বিপিএলে চট্টগ্রামের এই ফ্রাঞ্জাইজিটির সঙ্গে যুক্ত হচ্ছেন পাকিস্তানের বুমবুম আফ্রিদি খ্যাত শহিদ আফ্রিদি।

দীর্ঘদিন অনুপস্থিত থাকার পর এবার বিপিএলে ফিরছে চিটাগং কিংস। প্রায় ১১ বছরের বিরতি দিয়ে বিপিএলে আবারও যুক্ত হলো দলটি। শুরুতেই অলরাউন্ডার সাকিব আল হাসানকে দলভূক্ত করে চমক দিয়েছে তারা।

এবার আরও আকেটি চমক সৃষ্টির অপেক্ষায়। মেন্টর হিসেবে শহীদ আফ্রিদিকে নিয়োগ দিতে যাচ্ছে চিটাগং। সে সঙ্গে তিনি হবেন চিটাগাং কিংসের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবেও কাজ করবেন আফ্রিদি। আজ ১৫ অক্টোবর (মঙ্গলবার) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে চিটাগং কিংস। তারা লিখেছে, ‘আমরা ঘোষণা করতে পেরে আনন্দিত যে বুম বুম শহিদ আফ্রিদি আমাদের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে চিটাগং কিংসে যোগ দিচ্ছেন।’

চিটাগাং কিংসের এক কর্মকর্তা জানিয়েছেন, আফ্রিদিকে মেন্টর হিসেবে পেতে চানতারা। যদিও বিষয়টা কথা-বার্তার পর্যায়ে রয়েছে।

বিপিএলের প্রথম আসরে ঢাকা গ্লাডিয়েটর্সের হয়ে খেলেছেন আফ্রিদি। পরের আসরগুলোয় সিলেট সুপার স্টারস, রংপুর রাইডার্স, ঢাকা ডায়নামাইটস, কুমিল্লা ভিক্টোরিয়ান্স এবং ঢাকা প্লাটুনের হয়ে খেলেছেন। সব মিলিয়ে ৪৫ ম্যাচের ৩৫ ইনিংসে ব্যাটিং করে ৫৩৯ রান করেছেন পাকিস্তানের সাবেক তারকা অলরাউন্ডার। বল হাতে আফ্রিদি শিকার করেছেন ৫৭ উইকেট।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির, প্রতিমন্ত্রী-২ শামা ওবায়েদ
স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে সিসিক প্রশাসকের মতবিনিময়
সিলেটসহ দেশের সব সিটিতে ২-৩ ওয়ার্ডে হবে একটি বড় খেলার মাঠ
ছি*নতাই, কি*শোর গ্যাং ও মা*দক নি*য়ন্ত্রণে সিলেটে অভিযান, গ্রেপ্তার ৬০
২৫ আগস্ট আনুষ্ঠানিক যাত্রা শুরু সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের
শ্রীমঙ্গলে ৩ কোটি টাকার ভা'রতীয় পণ্য জ'ব্দ
সিলেটে সোয়া ২ কোটি টাকার চো'রাচা'লানির পণ্য জ'ব্দ
সিলেটে হা'মের উপসর্গে শিশুর মৃ'ত্যু, নতুন আ'ক্রান্ত ১১ জন
সম্মিলিত প্রচেষ্টায় উন্নত নগর গড়তে চাই: সিসিক প্রশাসক
এমসি কলেজ জ্ঞানের জগতে নেতৃত্ব দিয়ে যাচ্ছে’ - কাইয়ুম চৌধুরী