দায়িত্ব নিতে বাংলাদেশে এলেন নতুন কোচ সিমন্স
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১১:১৫ PM

দায়িত্ব নিতে বাংলাদেশে এলেন নতুন কোচ সিমন্স

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৬/১০/২০২৪ ১১:৩৯:২৩ AM

দায়িত্ব নিতে বাংলাদেশে এলেন নতুন কোচ সিমন্স

ছবি:সংগৃহীত


বাংলাদেশের নতুন হেড কোচ ঢাকায় পা রেখেছেন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আজ বুধবার সকাল ৯টায় তিন এসে পৌঁছান।

দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল দুই টেস্টের সিরিজ খেলতে ঢাকায় এসেছে। জানা যায়, একই ফ্লাইটে ঢাকায় এসেছেন ফিল সিমন্স। দুবাই থেকে কানেক্টিং ফ্লাইট নেয় দক্ষিণ আফ্রিকা দল। সিমন্স ক্যারিবীয় দ্বীপপুঞ্জ থেকে সেখানে তাদের সঙ্গে যোগ দেন।

আজ বিশ্রামের পর আগামীকাল বৃহস্পতিবার জাতীয় দলের প্র্যাকটিস সেশনে যোগ দেবেন টাইগারদের নতুন হেড কোচ।

এর আগে গতকাল নতুন কোচ হিসেবে ওয়েস্ট ইন্ডিজের সাবেক ক্রিকেটার ফিল সিমন্সের নাম জানান বিসিবি সভাপতি ফারুক আহমেদ।

৬১ বছর বয়সী সিমন্স দুই মেয়াদে নিজ অঞ্চল উইন্ডিজের কোচ ছিলেন। এছাড়া তিনি জিম্বাবুয়ে, আয়ারল্যান্ড ও আফগানিস্তানের কোচ হিসেবেও কাজ করেছেন।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির, প্রতিমন্ত্রী-২ শামা ওবায়েদ
স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে সিসিক প্রশাসকের মতবিনিময়
সিলেটসহ দেশের সব সিটিতে ২-৩ ওয়ার্ডে হবে একটি বড় খেলার মাঠ
ছি*নতাই, কি*শোর গ্যাং ও মা*দক নি*য়ন্ত্রণে সিলেটে অভিযান, গ্রেপ্তার ৬০
২৫ আগস্ট আনুষ্ঠানিক যাত্রা শুরু সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের
শ্রীমঙ্গলে ৩ কোটি টাকার ভা'রতীয় পণ্য জ'ব্দ
সিলেটে সোয়া ২ কোটি টাকার চো'রাচা'লানির পণ্য জ'ব্দ
সিলেটে হা'মের উপসর্গে শিশুর মৃ'ত্যু, নতুন আ'ক্রান্ত ১১ জন
সম্মিলিত প্রচেষ্টায় উন্নত নগর গড়তে চাই: সিসিক প্রশাসক
এমসি কলেজ জ্ঞানের জগতে নেতৃত্ব দিয়ে যাচ্ছে’ - কাইয়ুম চৌধুরী