রাফিনিয়ার জোড়া গোলে ব্রাজিলের বড় জয়
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন

রাফিনিয়ার জোড়া গোলে ব্রাজিলের বড় জয়

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৬/১০/২০২৪ ০১:১৩:৫৯ পূর্বাহ্ন

রাফিনিয়ার জোড়া গোলে ব্রাজিলের বড় জয়

ছবি সংগৃহীত


বিশ্বকাপ বাছাইপর্বে টানা দ্বিতীয় জয় পেল ব্রাজিল। গত ম্যাচে চিলির বিপক্ষে শেষ মুহূর্তের গোলে জয় পেয়েছিল তারা। তবে এবারের জয় পেতে তেমন সমস্যা হয়নি তাদের।  

বুধবার সকালে ব্রাসিলিয়ায় পেরুকে ৪-০ গোলে হারিয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। জোড়া গোল করেছেন রাফিনিয়া। বাকি দুই গোল করেন আন্দ্রেস পেরেইরা ও লুইস হেনরিক।

ঘরের মাঠে শুরু থেকেই গোছানো ফুটবল খেলে ব্রাজিল। এর ফল পেতে তাদের অপেক্ষায় থাকতে হয় ৩৪তম মিনিট পর্যন্ত। যদিও সেটি আসে পেনাল্টি থেকে। পেরুর ডিফেন্ডার কার্লস সামব্রানোর হাতে বল লাগলে পেনাল্টির আবেদন জানায় ব্রাজিল দল। শুরুতে সাড়া না দিলেও ভিএআর দেখে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। সুযোগ কাজে লাগিয়ে লক্ষ্যভেদ করেন রাফিনিয়া।

প্রথমার্ধে ওই এক গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় ব্রাজিল। তবে দ্বিতীয়ার্ধে পেরুর জালে গোল উৎসব করে তারা। ৫৪তম মিনিটে দ্বিতীয় গোলের দেখা পায় তারা। এবারেরটিও আসে পেনাল্টি থেকেই। শট নেন রাফিনিয়াই। ব্রাজিলের জার্সিতে নবম গোলের দেখা পান তিনি।  

এরপর ৭১তম মিনিটে তৃতীয় গোলের দেখা পায় ব্রাজিল। লুইস হেনরিকের ক্রসে দারুণ এক সাইডভলিতে বল জালে জড়ান পেরেইরা। এর মিনিট তিনেক পর হেনরিক নিজেও গোল করেন। পেরুর রক্ষণে তিন খেলোয়াড়কে পরাস্ত করে বল জালের ঠিকানায় পাঠিয়ে দেন এই মিডফিল্ডার। ফলে বড় জয় নিয়েই মাঠ ছাড়ে সেলেসাওরা।

এই জয়ে ১০ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের চারে ব্রাজিল। সমান পয়েন্ট উরুগুয়েরও। কিন্তু গোল ব্যবধানে এগিয়ে থাকায় তিনে আছে তারা। আর শীর্ষে থাকা আর্জেন্টিনার সংগ্রহ ২২ পয়েন্ট।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক