আর্জেন্টিনা থেকে দেশে ফিরেছেন জামাল ভূঁইয়া
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১২:২০ PM

আর্জেন্টিনা থেকে দেশে ফিরেছেন জামাল ভূঁইয়া

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ৩০/০৮/২০২৩ ০৫:৫৬:৫৬ AM

আর্জেন্টিনা থেকে দেশে ফিরেছেন জামাল ভূঁইয়া

ছবি: সংগৃহীত


আর্জেন্টিনার তৃতীয় বিভাগের ক্লাব সোল দে মায়োর হয়ে চুক্তি করেছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। এরই মধ্যে একটি ম্যাচ খেলে একটি গোলও করেছেন লাল-সবুজ দলের অধিনায়ক। মূলত আফগানিস্তানের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলতেই বাংলাদেশে এসেছেন জামাল। বুধবার (৩০ আগস্ট) সকালে বাংলাদেশে পা রাখেন তিনি।

আগামী ৪ ও ৭ সেপ্টেম্বর আফগানিস্তানের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। এরই মধ্যে অনুশীলন শুরু করে দিয়েছে দুই দলই। বাংলাদেশ কোচ অপেক্ষায় ছিলেন জামাল ভূঁইয়ার। সেই অপেক্ষার অবসান ঘটেছে। বাংলাদেশে এসে পৌঁছেছেন জামাল। তবে এখনই দলের সঙ্গে অনুশীলনে যোগ দিচ্ছেন না তিনি। 

ভ্রমণক্লান্তির কারণে তাকে আপাতত বিশ্রামে থাকতে বলা হয়েছে। ফলে জামাল বিমানবন্দর থেকে সরাসরি চলে যান নিজের বাসায়। বিশ্রাম নিয়ে রাতে ক্যাম্পে উঠবেন জামাল।

জামাল ভূঁইয়া আফগানিস্তানের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলেই আর্জেন্টিনার উদ্দেশে আবারও রওনা দেবেন। ৭ তারিখে ম্যাচ খেলে সেই রাতেই আর্জেন্টিনার বিমান ধরবেন তিনি। এশিয়ান গেমসে এবার তিনি খেলবেন না। তবে সামনের মাসে মালদ্বীপের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ে আবার অংশ নেবেন বাংলাদেশের অধিনায়ক।

এম. এইচ. এ



শীর্ষ সংবাদ:

সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব
আজমিরীগঞ্জে তিন মোটরসাইকেলের মুখো*মুখি সংঘ*র্ষে নি*হ*ত ৩
নাগরিক সমস্যার সমাধানে পর্যায়ক্রমে কার্যকর উদ্যোগ নেওয়া হবে: সিসিক প্রশাসক
বিএনপির ১৭ বছরের আ*ন্দোলনের ফল জুলাই গণঅ*ভ্যুত্থান’ - এমপি এমরান চৌধুরী
এই বাংলাদেশ সবার, সম্প্রীতির ঐতিহ্য অটুট থাকবে’ - মন্ত্রী আরিফুল হক
সুনামগঞ্জে ৫০ লাখ টাকার ভা'রতীয় শাড়ির চালান জ'ব্দ
সিলেটসহ ৮ অঞ্চলে ঝ'ড়-বৃষ্টির আভাস
অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা
ঝোপঝাড়ে ঢেকে যাচ্ছে সিলেট-জকিগঞ্জ সড়ক
দারিদ্রতা যেন কোনো শিশুর শিক্ষাজীবনের প্রতিবন্ধক না হয়- আব্দুল কাইয়ুম চৌধুরী