যেখানে মেসির চেয়ে অনেক এগিয়ে রোনালদো
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১১:১৪ PM

যেখানে মেসির চেয়ে অনেক এগিয়ে রোনালদো

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৮/১০/২০২৪ ০১:২১:৪৮ AM

যেখানে মেসির চেয়ে অনেক এগিয়ে রোনালদো


যুক্তরাষ্ট্রের বিশ্বখ্যাত অর্থ ও বাণিজ্যবিষয়ক সাময়িকী ফোর্বস গত রাতে ২০২৪ সালে সবচেয়ে বেশি আয় করা ফুটবলারের তালিকা প্রকাশ করেছে। তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছেন রোনালদো। দুইয়ে থাকা মেসি আয় করেন রোনালদোর অর্ধেকেরও কম। এক বছর ধরে মাঠের বাইরে থাকলেও তালিকায় তিনে থাকা ফুটবলার নেইমার।

ফোর্বস খেলোয়াড়দের বার্ষিক আয়ের এই তালিকা করেছে মাঠের ও মাঠের বাইরের সব ধরনের আয়ের হিসাব বিবেচনায় নিয়ে। 

২০২৪ সালে রেকর্ড ২৮৫ মিলিয়ন ডলার (৩ হাজার ৪১৬ কোটি ৩৯ লাখ টাকা) আয় করেছেন রোনালদো। যা এর আগের বছরের তুলনায় ২৫ মিলিয়ন (২৯৯ কোটি ৬৮ লাখ টাকা) বেশি। এর মধ্যে মাঠ থেকে ২২০ মিলিয়ন ডলার ও মাঠের বাইরে থেকে ৬৫ মিলিয়ন ডলার।

আয়ের দিক থেকে দুইয়ে থাকা মেসির আয় ১৩৫ মিলিয়ন ডলার।যা রোনালদোর আয়ের অর্ধেকেরও কম। মাঠ থেকে ৬০ মিলিয়ন ডলার ও মাঠের বাইরে থেকে ৭৫ মিলিয়ন ডলার আয় করেছেন ইন্টার মিয়ামিতে খেলা আটবারের ব্যালন ডি’অর জয়ী। তিনে থাকা নেইমার গত এক বছর ধরে মাঠের বাইরে।

সারা বছর না খেলেও তার পারিশ্রমিক ১১০ মিলিয়ন ডলার। যার মধ্যে মাঠ থেকে ৮০ মিলিয়ন ও মাঠের বাইরে থেকে আয় ৩০ মিলিয়ন ডলার।

চারে থাকা করিম বেনজেমা খেলেন সৌদি প্রো লিগের দল আল ইত্তিহাদে। তার আয় ১০৪ মিলিয়ন ডলার। মাঠ থেকে আয় ১০০ মিলিয়ন এবং মাঠের বাইরে থেকে তার আয় ৪ মিলিয়ন।

শীর্ষ আয়ের তালিকায় থাকা  চার পর্যন্ত কেউই এখন ইউরোপে খেলেন না। তাদের মধ্যে তিন জন খেলেন সৌদি প্রো লিগে বাকিজন মেজর লিগ সকার (এমএলএস) এ খেলেন। 

পারিশ্রমিকে পাঁচ নম্বরে থাকা কিলিয়ান এমবাপ্পে ইউরোপীয় ক্লাব রিয়াল মাদ্রিদে। বছরে এমবাপ্পের আয় ৯০ মিলিয়ন ডলার। যার মধ্যে মাঠ থেকে ৭০ মিলিয়ন এবং মাঠের বাইরে থেকে ২০ মিলিয়ন ডলার আয় করেন তিনি। 

এ ছাড়া শীর্ষ দশের মধ্যে আছেন আর্লিং হালান্ড, ভিনিসিয়ুস জুনিয়র, মোহাম্মদ সালাহ, সাদিও মানে ও কেভিন ডি ব্রুইনা।

জৈন্তা বার্তা / আরআর



শীর্ষ সংবাদ:

পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির, প্রতিমন্ত্রী-২ শামা ওবায়েদ
স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে সিসিক প্রশাসকের মতবিনিময়
সিলেটসহ দেশের সব সিটিতে ২-৩ ওয়ার্ডে হবে একটি বড় খেলার মাঠ
ছি*নতাই, কি*শোর গ্যাং ও মা*দক নি*য়ন্ত্রণে সিলেটে অভিযান, গ্রেপ্তার ৬০
২৫ আগস্ট আনুষ্ঠানিক যাত্রা শুরু সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের
শ্রীমঙ্গলে ৩ কোটি টাকার ভা'রতীয় পণ্য জ'ব্দ
সিলেটে সোয়া ২ কোটি টাকার চো'রাচা'লানির পণ্য জ'ব্দ
সিলেটে হা'মের উপসর্গে শিশুর মৃ'ত্যু, নতুন আ'ক্রান্ত ১১ জন
সম্মিলিত প্রচেষ্টায় উন্নত নগর গড়তে চাই: সিসিক প্রশাসক
এমসি কলেজ জ্ঞানের জগতে নেতৃত্ব দিয়ে যাচ্ছে’ - কাইয়ুম চৌধুরী