সাকিববিরোধী আন্দোলনে ইন্ধনের গুঞ্জন উড়িয়ে দিলেন আসিফ মাহমুদ
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১১:১৪ PM

সাকিববিরোধী আন্দোলনে ইন্ধনের গুঞ্জন উড়িয়ে দিলেন আসিফ মাহমুদ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৯/১০/২০২৪ ০৯:২৫:০৭ AM

সাকিববিরোধী আন্দোলনে ইন্ধনের গুঞ্জন উড়িয়ে দিলেন আসিফ মাহমুদ

ছবি:সংগৃহীত


সাকিব আল হাসানের চাওয়া অনুযায়ীই আগাচ্ছিল সব। মিরপুরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলে টেস্ট ক্রিকেটকে বিদায় জানাতে চাওয়া সাকিব দলে ডাক পেয়ে নিউইয়র্ক থেকে দেশের পথে রওনা দেন। চলে এসেছিলেন দুবাই পর্যন্ত। তবে তার আগমনের বিরোধিতায় মিরপুরে শেরে বাংলা স্টেডিয়াম এলাকাসহ কয়েক জায়গায় বিক্ষোভ হয়। পরে নিরাপত্তার কথা বিবেচনা করে সাকিবকে আসতে মানা করে দেয় সরকারের উচ্চ মহল।

গুঞ্জন উঠেছিল, মিরপুরে সাকিববিরোধী আন্দোলনে ইন্ধন যুগিয়েছেন অন্তর্বর্তী সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। তবে আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে সেই গুঞ্জন উড়িয়ে দেন আসিফ মাহমুদ। 

আজ শনিবার আসিফ মাহমুদ বলেন, ‘আমার ইন্ধনে কোথায় বলেছে সেটা আমি স্পষ্ট না। আমি একটি ভিডিও দেখেছি যেখানে একজন ছাত্র বলছিলেন ক্রীড়া উপদেষ্টা বলে গেছেন। আমি বিসিবিতে যখন প্রেস ব্রিফিং করি আমি বলেছিলাম আন্দোলন করা বা মত প্রকাশ করা সবার সাংবিধানিক অধিকার এবং এটাকে যদি কেউ মিসরিড করে বা মিসলিডিং কোনো বক্তব্য দেয় সেটার দায় কিন্তু আমার না।’

সাকিব দেশে এলে অনাকাঙ্ক্ষিত কোনো পরিস্থিতি সৃষ্টি হতো পারত বলে মনে করেন ক্রীড়া উপদেষ্টা। তাইতো তাকে দেশে না আসার পরামর্শ দেন তিনি। 

আসিফ মাহমুদের ভাষ্য, ‘উদ্ভুত পরিস্থিতিতে ক্রীড়াঙ্গনে যেন কোনো প্রকার অনাকাঙ্ক্ষিত পরিবেশ না ঘটে এবং খেলোয়াড়দের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যেই বিসিবিকে এই পরামর্শ দিয়েছি, আপাতত দেশে না আসার পরামর্শ আমি বিসিবিকে দিয়েছি এবং বিসিবি সেই অনুযায়ী কথা বলেছে।’

নিরাপত্তার ব্যাপারে ক্রীড়া উপদেষ্টা বলেন, ‘নিরাপত্তা কিন্তু এটা না যে নিরাপদে দেশে এনে খেলানো, নিরাপত্তা এটাও যে দেশে আসলে যদি নিরাপত্তা বিঘ্ন ঘটার কোনো সম্ভাবনা থাকে সেটাকেও আগে থেকে অকার্যকর করা। উভয় দিক থেকেই নিরাপত্তার বিষয়টি নিয়ে ভাবতে হবে।’

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির, প্রতিমন্ত্রী-২ শামা ওবায়েদ
স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে সিসিক প্রশাসকের মতবিনিময়
সিলেটসহ দেশের সব সিটিতে ২-৩ ওয়ার্ডে হবে একটি বড় খেলার মাঠ
ছি*নতাই, কি*শোর গ্যাং ও মা*দক নি*য়ন্ত্রণে সিলেটে অভিযান, গ্রেপ্তার ৬০
২৫ আগস্ট আনুষ্ঠানিক যাত্রা শুরু সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের
শ্রীমঙ্গলে ৩ কোটি টাকার ভা'রতীয় পণ্য জ'ব্দ
সিলেটে সোয়া ২ কোটি টাকার চো'রাচা'লানির পণ্য জ'ব্দ
সিলেটে হা'মের উপসর্গে শিশুর মৃ'ত্যু, নতুন আ'ক্রান্ত ১১ জন
সম্মিলিত প্রচেষ্টায় উন্নত নগর গড়তে চাই: সিসিক প্রশাসক
এমসি কলেজ জ্ঞানের জগতে নেতৃত্ব দিয়ে যাচ্ছে’ - কাইয়ুম চৌধুরী