৩৬ বছর পর ভারতকে হারাল নিউজিল্যান্ড
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন

৩৬ বছর পর ভারতকে হারাল নিউজিল্যান্ড

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ২০/১০/২০২৪ ০১:৩৮:০৩ পূর্বাহ্ন

৩৬ বছর পর ভারতকে হারাল নিউজিল্যান্ড

ছবি সংগৃহীত


ভারতের বিপক্ষে প্রথম টেস্টে ৮ উইকেটের জয় পেয়েছে নিউজিল্যান্ড। বেঙ্গালুরু টেস্টে ১০৭ রানের সহজ লক্ষ্য তাড়ায় ২ উইকেট হারিয়ে জয় তুলে নেয় কিউইরা। আজকের জয়ে ভারতের মাটিতে ৩৬ বছর টেস্ট জিতল নিউজিল্যান্ড। আর সব মিলিয়ে এটি ভারতের মাটিতে এটি তৃতীয় টেস্ট জয় নিউজিল্যান্ডের।

শেষ দিনে নিউজিল্যান্ডের লক্ষ্য ছিল মাত্র ১০৭ রান। কিন্তু যশপ্রীত বুমরা ও মোহাম্মদ সিরাজের দুর্দান্ত বোলিংয়ে ছোট লক্ষ্যটাকেই অনেক বড় মনে হচ্ছিল। পেসারদের দাপটে ৩৫ রানে ২ উইকেট হারানোর পর উইল ইয়াং ও রাচিন রবীন্দ্র মিলে আর বিপদে পড়তে দেয়নি দলকে। দুজনের অবিচ্ছিন্ন ৭৫ রানের জুটিতে জয়ের বন্দরে পৌছে যায় সফরকারীরা।

রাচিন রবীন্দ্র অপরাজিত ছিলেন ৩৯ রানে, উইল ইয়াং করেছেন ৪৮ রান। তবে পেসাররা ভালো করলেও স্পিনাররা ততটা প্রভাব ফেলতে পারেননি নিউজিল্যান্ডের ইনিংসে।

এর আগে বেঙ্গালুরু টেস্টের প্রথম ইনিংসে টেস্টের তৃতীয় সর্বনিম্ন স্কোর গড়ে ৪৬ রানেই গুটিয়ে যায় ভারত। তবে ভারত নিজেদের দ্বিতীয় ইনিংসে ৩৫৬ রানে পিছিয়ে পড়েও সরফরাজ খানের দেড়শো ও পন্তের ৯৯ রানে ভর করে জয়ের স্বপ্ন দেখেছিল। তবে তা আর হলো না। ৮ উইকেটে হেরে সিরিজে পিছিয়ে পড়ল গৌতম গম্ভীরের শিষ্যরা।


সংক্ষিপ্ত স্কোর

ভারত: ৪৬ ও ৪৬২ (সরফরাজ ১৫০, পন্ত ৯৯, রাহুল ১২, অশ্বিন ১৫; ও’রুর্ক ৩/৯২, হেনরি ৩/১০২, প্যাটেল ২/১০০, সাউদি ১/৫৩, ফিলিপস ১/৬৯)।

নিউজিল্যান্ড: ৪০২ ও ১১০/২ (ইয়াং ৪৮*, রবীন্দ্র ৩৯*; বুমরা ২/২৯)।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক