আজ শুরু বাংলাদেশের সাফ মিশন
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১২:৩৩ AM

আজ শুরু বাংলাদেশের সাফ মিশন

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ২০/১০/২০২৪ ০২:৩৫:৫০ AM

আজ শুরু বাংলাদেশের সাফ মিশন

ছবি সংগৃহীত


পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে আজ রবিবার (২০ অক্টোবর) সাফের শিরোপা ধরে রাখার মিশনে মাঠে নামছে বাংলাদেশ। এবারের আসরে কোনো অঘটন না ঘটলে পাকিস্তানের বিপক্ষে জয়ের বিষয়ে আশাবাদী বাংলাদেশের অধিনায়ক সাবিনা খাতুন।

পাকিস্তানের প্রথম ম্যাচ ছিল ভারতের বিপক্ষে। সেখানে তারা ৫-২ ব্যবধানে হেরেছে। আজ পাকিস্তানকে হারাতে পারলেই সেমিফাইনালে খেলবে বাংলাদেশ।

তবে আগের চেয়ে শক্তিমত্তা বেড়েছে পাকিস্তানের। এবারের আসরে শক্ত লড়াই করার ইঙ্গিত দিয়েছে পাকিস্তান। কানাডা, যুক্তরাষ্ট্র, সৌদি আরব ও ইংল্যান্ড প্রবাসী ৬ ফুটবলার নিয়ে কাঠমান্ডুতে গিয়েছেন পাকিস্তানের কোচ আদিল রিকজি। যুক্তরাষ্ট্র প্রবাসী কাইলা সিদ্দিকি ভারতের বিপক্ষে গোলও করেছেন একটি। টিকে থাকার সম্ভাবনা বাঁচিয়ে রাখতে বাংলাদেশের বিপক্ষে জয়ের বিকল্প নেই তাদের।

পাকিস্তানের বিপক্ষে লড়াইটা কঠিন হবে বললেন বাংলাদেশের কোচ পিটার বাটলারও। তিনি বলেন, ‘আমাদের গ্রুপটা খুব কঠিন হয়েছে এবার। তাই জয়ের কথা সহজে বলতে পারছি না। প্রতিপক্ষকে আমাদের সম্মান করতেই হবে। পাকিস্তান-ভারত ম্যাচটা আমি মাঠে বসে দেখেছি। আমি মনে করি পাকিস্তানে অনেক ভালো খেলোয়াড় আছে। ৪-০ থেকে ওরা ৪-২ করেছিল এক সময়। ফিজিক্যালি, সেট-পিসে ওরা ভালো। তাই ওদেরকে হালকাভাবে নিচ্ছি না। ওদেরকে হারাতে সব সময় আমাদের প্ল্যান ‘এ’ ও ‘বি’ থাকবে।’

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির, প্রতিমন্ত্রী-২ শামা ওবায়েদ
স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে সিসিক প্রশাসকের মতবিনিময়
সিলেটসহ দেশের সব সিটিতে ২-৩ ওয়ার্ডে হবে একটি বড় খেলার মাঠ
ছি*নতাই, কি*শোর গ্যাং ও মা*দক নি*য়ন্ত্রণে সিলেটে অভিযান, গ্রেপ্তার ৬০
২৫ আগস্ট আনুষ্ঠানিক যাত্রা শুরু সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের
শ্রীমঙ্গলে ৩ কোটি টাকার ভা'রতীয় পণ্য জ'ব্দ
সিলেটে সোয়া ২ কোটি টাকার চো'রাচা'লানির পণ্য জ'ব্দ
সিলেটে হা'মের উপসর্গে শিশুর মৃ'ত্যু, নতুন আ'ক্রান্ত ১১ জন
সম্মিলিত প্রচেষ্টায় উন্নত নগর গড়তে চাই: সিসিক প্রশাসক
এমসি কলেজ জ্ঞানের জগতে নেতৃত্ব দিয়ে যাচ্ছে’ - কাইয়ুম চৌধুরী