চাল আমদানিতে কমল শুল্ক-কর
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১১:৪৮ PM

চাল আমদানিতে কমল শুল্ক-কর

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২০/১০/২০২৪ ১১:১২:৩৪ AM

চাল আমদানিতে কমল শুল্ক-কর

ছবি:সংগৃহীত


বাজারে চালের সরবরাহ বৃদ্ধি করতে শুল্ককরে বড় ধরনের ছাড় দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। আগে ৫০ শতাংশ শুল্ক দিয়ে চাল আমদানি করতে হতো, এখন ২০ শতাংশ দিয়েই আমদানি করা যাবে। এছাড়া বিদ্যমান ৫ শতাংশ হারে আগাম কর সম্পূর্ণ প্রত্যাহার করা হয়েছে। 

আজ রোববার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন এনবিআরের জনসংযোগ কর্মকর্তা সৈয়দ এ মু’মেন। 

চালের ওপর বিদ্যমান আমদানি শুল্ক ১০ শতাংশ কমানো হয়েছে। ২৫ শতাংশ থেকে কমিয়ে ১৫ শতাংশ করা হয়েছে। রেগুলেটরি শুল্ক কমানো হয়েছে ২০ শতাংশ। ২৫ শতাংশের পরিবর্তে এখন সেটা ৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে। আর বিদ্যমান ৫ শতাংশ হারে আগাম কর সম্পূর্ণ প্রত্যাহার করা হয়েছে। অর্থাৎ, ৫০ শতাংশের শুল্কের মধ্যে ৩০ শতাংশই কমানো হয়েছে। ফলে এখন থেকে কেবল ২০ শতাংশ শুল্ক দিয়ে চাল আমদানি করা যাবে। 

এনবিআর বলছে, বাজারে চালের সরবরাহ বৃদ্ধি, ভবিষ্যৎ খাদ্য নিরাপত্তা নিশ্চিত এবং চালের মূল্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে ও সহনীয় পর্যায়ে রাখার লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে। শুল্ক হ্রাস ও কর প্রত্যাহারের ফলে চালের আমদানি মূল্য কেজিতে ১৪ টাকা ৪০ পয়সা কমবে। 

সংস্থাটি বলছে, আমদানি শুল্ক ও রেগুলেটরি শুল্ক হ্রাস এবং আগাম কর প্রত্যাহারের ফলে বাজারে চালের সরবরাহ বৃদ্ধি পাবে। দেশের আপামর জনগণের খাদ্য নিরাপত্তা নিশ্চিত হবে। চালের মূল্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে থাকবে।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

উশুর মাধ্যমে বিশ্ব ক্রীড়াঙ্গনে গৌরব আনতে হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
রায়নগরে তিন খু/ন: ইম্পালস টাওয়ারের জমি নিয়ে বি/রোধ ত/দন্তের দাবি
দুই আসামির ডো.প টেস্টে মা/দক মেলেনি
কবে চালু হবে সিলেট-ছাতক রেলপথ, ২১৭ কোটি টাকার প্রকল্পেও ধী/রগতি
সুনামগঞ্জে সাড়ে ৩ কোটি টাকার ভা'রতীয় শাড়ি জ'ব্দ
সিলেটে হা'ম পরিস্থিতির অবনতি, হাসপাতালে বাড়ছে রো'গীর চাপ
জকিগঞ্জে বিদ্যুৎস্পৃ'ষ্টে ছেলের মৃ'ত্যু, খবর শুনে মা'রা গেলেন বাবা
১ সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ
নারীশিক্ষা ও নারীর ক্ষমতায়নে গুরুত্ব দিতে হবে- সিসিক প্রশাসক
১৭ দিন অফিসে অনুপস্থিত যুবউন্নয়ন কর্মকর্তা, সেবা না পেয়ে ভোগান্তিতে মানুষ