ব্যাটিংয়ে বাংলাদেশ, জাকেরের অভিষেক
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১২:৩২ AM

ব্যাটিংয়ে বাংলাদেশ, জাকেরের অভিষেক

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২১/১০/২০২৪ ১০:২১:০৪ AM

ব্যাটিংয়ে বাংলাদেশ, জাকেরের অভিষেক

ছবি:সংগৃহীত


দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হয়েছে বাংলাদেশ। মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে সকাল দশটায় অনুষ্ঠেয় এই ম্যাচে টস জিতে ব্যাটিং বেছে নিয়েছে বাংলাদেশ।

আজ বাংলাদেশ দলে অভিষেক হয়েছে জাকের আলীর। ভারতের বিপক্ষে কানপুর টেস্টের সবশেষ দলে থাকা সাকিব আল হাসানের না থাকার কথা সবারই জানা। দল থেকে বাদ পড়েছেন ওপেনার জাকির হাসান ও পেসার তাসকিন আহমেদ। দলে ঢুকেছেন ওপেনার মাহমুদুল হাসান জয় ও স্পিনার নাঈম হাসান। ম্যাচে বাংলাদেশের একমাত্র পেসার হাসান মাহমুদ।

টসে জিতে বাংলাদেশের অধিনায়ক শান্ত জানালেন, এই ম্যাচে চতুর্থ উইকেটে ব্যাটিং করা কঠিন হবে, তাই ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। দক্ষিণ আফ্রিকার অধিনায়ক মার্করামও জানালেন, টসে জিতলে তিনিও ব্যাটিং-ই নিতেন। দুই দলের একাদশ বাংলাদেশ: সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস (উইকেটরক্ষক), মেহেদী হাসান মিরাজ, জাকের আলী, নাঈম হাসান, তাইজুল ইসলাম ও হাসান মাহমুদ।

দক্ষিণ আফ্রিকা: এইডেন মার্করাম (অধিনায়ক), টনি ডি জর্জি, ট্রিস্টান স্টাবস, ডেভিড বেডিংহাম, রায়ান রিকেলটন, ম্যাথিউ ব্রিটজকে, কাইল ভেরেইন (উইকেটরক্ষক), উয়ান মুল্ডার, কেশব মহারাজ, কাগিসো রাবাদা ও ডেন পিট।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির, প্রতিমন্ত্রী-২ শামা ওবায়েদ
স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে সিসিক প্রশাসকের মতবিনিময়
সিলেটসহ দেশের সব সিটিতে ২-৩ ওয়ার্ডে হবে একটি বড় খেলার মাঠ
ছি*নতাই, কি*শোর গ্যাং ও মা*দক নি*য়ন্ত্রণে সিলেটে অভিযান, গ্রেপ্তার ৬০
২৫ আগস্ট আনুষ্ঠানিক যাত্রা শুরু সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের
শ্রীমঙ্গলে ৩ কোটি টাকার ভা'রতীয় পণ্য জ'ব্দ
সিলেটে সোয়া ২ কোটি টাকার চো'রাচা'লানির পণ্য জ'ব্দ
সিলেটে হা'মের উপসর্গে শিশুর মৃ'ত্যু, নতুন আ'ক্রান্ত ১১ জন
সম্মিলিত প্রচেষ্টায় উন্নত নগর গড়তে চাই: সিসিক প্রশাসক
এমসি কলেজ জ্ঞানের জগতে নেতৃত্ব দিয়ে যাচ্ছে’ - কাইয়ুম চৌধুরী