১৯ দিনে রেমিট্যান্স এলো ১৮ হাজার ৩৯১ কোটি টাকা
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১১:৪৭ PM

১৯ দিনে রেমিট্যান্স এলো ১৮ হাজার ৩৯১ কোটি টাকা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২১/১০/২০২৪ ০১:১৪:৪৪ AM

১৯ দিনে রেমিট্যান্স এলো ১৮ হাজার ৩৯১ কোটি টাকা

প্রতীকী ছবি


অক্টোবরের ১৯ দিনে রেমিট্যান্স এসেছে ১৫৩ কোটি ২৬ লাখ ৬০ হাজার মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ১৮ হাজার ৩৯১ কোটি টাকা (প্রতি ডলার ১২০ টাকা হিসাবে)।

সোমবার (২১ অক্টোবর)  প্রবাসী আয়ের এ তথ্য প্রকাশ করে বাংলাদেশ ব্যাংক।

তথ্য অনুযায়ী, অক্টোবরে প্রতিদিন প্রবাসী আয় এসেছে আট কোটি ছয় লাখ ৬৬ হাজার ৩১৬ ডলার। এ প্রবাসী আয় আগের মাস সেপ্টেম্বর ও আগের বছরের অক্টোবরের চেয়ে বেশি। আগের মাস সেপ্টেম্বরে প্রতিদিন প্রবাসী আয় এসেছিল আট কোটি এক লাখ  ৫৯ হাজার ৬৬৬ ডলার। আর আগের বছর অক্টোবরে প্রতিদিন প্রবাসী আয় এসেছিল ছয় কোটি ৫৭ লাখ ১৪ হাজার ৩৩৩ ডলার।

জুলাই মাসে দেশে কোটাবিরোধী আন্দোলনের সময় প্রবাসী আয়ের কমে যায়। আগস্ট মাসে শেখ হাসিনা সরকারে পতন হলে প্রবাসী আয় বাড়ে। এরপর প্রবাসী আয়ের ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে।

তথ্য পর্যালোচনা করলে দেখা যায়, ১৯ দিনে রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে প্রবাসী আয় এসেছে ২৪ কোটি ৫৫ লাখ ৭০ হাজার ডলার। কৃষি ব্যাংকের মাধ্যমে আসে চার কোটি ৪৮ লাখ ৫০ হাজার ডলার। বেসরকারি বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে এসেছে ৬৯ কোটি ৩৫ লাখ ৭০ হাজার ডলার। আর বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ২৬ লাখ ৪০ হাজার ডলার।

একক ব্যাংক হিসাবে সর্বোচ্চ প্রবাসী আয় আসে ইসলামী ব্যাংকের মাধ্যমে। অক্টোবরের ১৯ দিনে ব্যাংকটির মাধ্যমে আসা প্রবাসী আয়ের পরিমাণ ২২ কোটি ৮৮ লাখ ৬০ হাজার ডলার।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

উশুর মাধ্যমে বিশ্ব ক্রীড়াঙ্গনে গৌরব আনতে হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
রায়নগরে তিন খু/ন: ইম্পালস টাওয়ারের জমি নিয়ে বি/রোধ ত/দন্তের দাবি
দুই আসামির ডো.প টেস্টে মা/দক মেলেনি
কবে চালু হবে সিলেট-ছাতক রেলপথ, ২১৭ কোটি টাকার প্রকল্পেও ধী/রগতি
সুনামগঞ্জে সাড়ে ৩ কোটি টাকার ভা'রতীয় শাড়ি জ'ব্দ
সিলেটে হা'ম পরিস্থিতির অবনতি, হাসপাতালে বাড়ছে রো'গীর চাপ
জকিগঞ্জে বিদ্যুৎস্পৃ'ষ্টে ছেলের মৃ'ত্যু, খবর শুনে মা'রা গেলেন বাবা
১ সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ
নারীশিক্ষা ও নারীর ক্ষমতায়নে গুরুত্ব দিতে হবে- সিসিক প্রশাসক
১৭ দিন অফিসে অনুপস্থিত যুবউন্নয়ন কর্মকর্তা, সেবা না পেয়ে ভোগান্তিতে মানুষ