সাকিবদের কোচের দায়িত্বে ইউনিস খান
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১২:৩৪ AM

সাকিবদের কোচের দায়িত্বে ইউনিস খান

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২১/১০/২০২৪ ০৬:৩৪:০২ AM

সাকিবদের কোচের দায়িত্বে ইউনিস খান

ছবি:সংগৃহীত


বাংলা টাইগার্সের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পেয়েছেন পাকিস্তানের সাবেক ব্যাটার ইউনিস খান। আবু ধাবি টি-টেন লিগের আসছে আসর থেকে এই কিংবদন্তি কাজ করবেন।

এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলা টাইগার্স জানায়, পাকিস্তানের ২০০৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী অধিনায়ক ইউনিসকে দায়িত্ব দেওয়া হয়েছে।

বাংলা টাইগার্সে ইউনিস সাকিব আল হাসান, রাশিদ খান, লিয়াম লিভিংস্টোন, দিনেশ কার্তিক, ইফতিখার আহমেদের মতো ক্রিকেটারদের সঙ্গে কাজ করবেন।

এর আগে ২০১৭ সালে টেস্ট ক্রিকেটে পাকিস্তানের হয়ে সর্বোচ্চ রান ও সেঞ্চুরির রেকর্ডধারী ইউনিস আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান। পরবর্তীতে পাকিস্তান ও আফগানিস্তান জাতীয় দলে ব্যাটিং কোচ হিসেবে কাজ করার অভিজ্ঞতা আছে তার।

এদিকে আবু ধাবি টি-টেন লিগের আসন্ন অষ্টম আসরে দলের সংখ্যা দুটি বাড়িয়ে মোট ১০টি করা হয়েছে। ১০ ওভারের এই প্রতিযোগিতাটি আগামী ২১ নভেম্বর শুরু হয়ে শেষ হবে ২ ডিসেম্বর।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির, প্রতিমন্ত্রী-২ শামা ওবায়েদ
স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে সিসিক প্রশাসকের মতবিনিময়
সিলেটসহ দেশের সব সিটিতে ২-৩ ওয়ার্ডে হবে একটি বড় খেলার মাঠ
ছি*নতাই, কি*শোর গ্যাং ও মা*দক নি*য়ন্ত্রণে সিলেটে অভিযান, গ্রেপ্তার ৬০
২৫ আগস্ট আনুষ্ঠানিক যাত্রা শুরু সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের
শ্রীমঙ্গলে ৩ কোটি টাকার ভা'রতীয় পণ্য জ'ব্দ
সিলেটে সোয়া ২ কোটি টাকার চো'রাচা'লানির পণ্য জ'ব্দ
সিলেটে হা'মের উপসর্গে শিশুর মৃ'ত্যু, নতুন আ'ক্রান্ত ১১ জন
সম্মিলিত প্রচেষ্টায় উন্নত নগর গড়তে চাই: সিসিক প্রশাসক
এমসি কলেজ জ্ঞানের জগতে নেতৃত্ব দিয়ে যাচ্ছে’ - কাইয়ুম চৌধুরী