দক্ষিণ আফ্রিকা লিড নেয়ার পথে
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১২:৩৫ AM

দক্ষিণ আফ্রিকা লিড নেয়ার পথে

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২২/১০/২০২৪ ১০:৫০:৪০ AM

দক্ষিণ আফ্রিকা লিড নেয়ার পথে

ছবি:সংগৃহীত


মিরপুর টেস্টে সকালটা ভালো শুরু করেছে দক্ষিণ আফ্রিকা। কোনো উইকেট না হারিয়েই বড় লিডের দিকে এগোচ্ছে তারা। সকাল ১০ টা ৪০ মিনিটে প্রতিবেদক দেখা পর্যন্ত ৮০ রানের লিড নিয়েছে প্রোটিয়ারা।

এর আগের দিন গতকাল আলোকস্বল্পতার কারণে প্রথম দিনের খেলা ১৫ মিনিট আগেই শেষ করা হয়। তাই আজ দ্বিতীয় দিনের খেলা ১৫মিনিট আগে শুরু হয়েছে।

আজ ৬ উইকেটে ১৪০ রান নিয়ে ব্যাট করতে নামে দক্ষিণ আফ্রিকা। সেখান থেকে আজ সকালে দলকে এগিয়ে নেন  ভেরেইনা ও মুল্ডার। ইতিমধ্যে অর্ধশতকের দেখা পেয়েছেন ভেরেইনা।  ২৮ রানে অপরাজিত মুল্ডার।

প্রথম ইনিংসে বাংলাদেশের ১০৬ রানের জবাবে ব্যাটিংয়ে নেমে ৯৯ রানে ৫ উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। ১০৮ রানে ৬ উইকেট হারায় তারা। দক্ষিণ আফ্রিকার ইনিংসের প্রথম ওভারেই উইকেট পান এই ম্যাচে বাংলাদেশ দলে খেলা একমাত্র পেসার হাসান মাহমুদ। বাকি ৫ উইকেটই নেন বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির, প্রতিমন্ত্রী-২ শামা ওবায়েদ
স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে সিসিক প্রশাসকের মতবিনিময়
সিলেটসহ দেশের সব সিটিতে ২-৩ ওয়ার্ডে হবে একটি বড় খেলার মাঠ
ছি*নতাই, কি*শোর গ্যাং ও মা*দক নি*য়ন্ত্রণে সিলেটে অভিযান, গ্রেপ্তার ৬০
২৫ আগস্ট আনুষ্ঠানিক যাত্রা শুরু সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের
শ্রীমঙ্গলে ৩ কোটি টাকার ভা'রতীয় পণ্য জ'ব্দ
সিলেটে সোয়া ২ কোটি টাকার চো'রাচা'লানির পণ্য জ'ব্দ
সিলেটে হা'মের উপসর্গে শিশুর মৃ'ত্যু, নতুন আ'ক্রান্ত ১১ জন
সম্মিলিত প্রচেষ্টায় উন্নত নগর গড়তে চাই: সিসিক প্রশাসক
এমসি কলেজ জ্ঞানের জগতে নেতৃত্ব দিয়ে যাচ্ছে’ - কাইয়ুম চৌধুরী