যে গাছে আম বেশি, সে গাছে ইটও বেশি পড়ে: সাকিব
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১২:৩৪ AM

যে গাছে আম বেশি, সে গাছে ইটও বেশি পড়ে: সাকিব

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২২/১০/২০২৪ ০১:১৪:১৮ AM

যে গাছে আম বেশি, সে গাছে ইটও বেশি পড়ে: সাকিব

ছবি:সংগৃহীত


বাংলাদেশ ক্রিকেটের অন্যতম নাম সাকিব আল হাসান। ইতিবাচক হোক কিংবা নেতিবাচক; দেশের গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে সবসময়ই আলোচনার শীর্ষে ছিলেন এই তারকা। ক্যারিয়ারের বিদায়লগ্নেও তুমুল আলোচনায় আছেন তিনি। চলমান দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট খেলে এই সংস্করণকে বিদায় বলতে চেয়েছিলেন এই অলরাউন্ডার। তবে সেটি আর হলো না।

সাকিবের দেশে ফেরা নিয়ে সব কিছু ঠিকঠাক পথেই এগোচ্ছিল। কিন্তু হঠাৎ করে বদলে যায় দৃশ্যপট। জানা যায়, দেশে ফেরা হচ্ছে না সাকিবের। নিরাপত্তাজনিত কারণেই তাকে আপাতত দেশে ফিরতে মানা করা হয়েছে।

দেশে না ফিরতে পারা, নিরাপত্তার ঘাটতি, এসব বিষয়ে এতদিন কিছুই বলেননি সাকিব আল হাসান। তবে গতকাল আবুধাবি টি-টেন লিগে তার দল বাংলা টাইগার্সের ইউটিউব চ্যানেলে সাকিবের ছোট্ট একটি সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে। যেখানে সাকিব তাকে নিয়ে সার্বক্ষণিক সমালোচনা নিয়ে বলেছেন, যে গাছে আম বেশি, সে গাছে ইটও বেশি পড়ে।

সাকিবকে নিয়ে এত ইতিবাচক বা নেতিবাচক খবর প্রকাশ হয়, এগুলো তিনি দেখেন কি না – সাক্ষাৎকারে প্রথম এই প্রশ্নে সাকিব বলেছেন, ‘মিথ্যা কথা বলব না যে একদমই দেখি না। অনেক সময় ধরেন…সোশ্যাল মিডিয়া স্ক্রল করতে করতে দেখা হয়ে যায়, তবে এমন না যে আমি ইনটেনশনালি কারওটা ফলো করছি বা কারওটা দেখছি। সেটা কখনোই হয় না। তবে অনেক সময় অনেক নিউজ দেখা হয় এবং সেটা নেগেটিভ-পজিটিভ দুইটাই দেখা হয়। পজিটিভ শুনলে একটু শুনি, নেগেটিভ শুনলেও একটু শুনি। এবং ওইটা নিয়ে আমি খুব বেশি একটা আসলে চিন্তা করি না কখনো।’

নেতিবাচক এত খবর যে তার খেলায় প্রভাব ফেলে না, সে প্রমাণ তো তার ক্যারিয়ারই। সাক্ষাৎকারে তাঁর খেলায় নেতিবাচক সমালোচনার প্রভাব নিয়ে প্রশ্নেও সাকিব একই কথাই বলেছেন। তবে তার দাবি, এত নেতিবাচক সমালোচনা প্রাপ্য ছিল না তাঁর, ‘না আমার কাছে মনে হয় না যে আমার এত বছরের ক্যারিয়ারে…কারণ অনেক নেগেটিভ নিউজ হয়েছে আমাকে নিয়ে, যতটা আমার কাছে মনে হয় যে হওয়া উচিত ছিল না। সেই জায়গা থেকে আমি মনে করি যে অনেক বেশি হয়েছে এবং এটাতে আমার কোনো খারাপ লাগাও নাই, এবং আমি এটা নিয়ে কখনো চিন্তাও করি না।’

এদিকে এরপর যখন উপস্থাপক বাংলাদেশের ক্রিকেটে তার অবদানের বিশালত্বের কথা টেনে জিজ্ঞেস করলেন, এই অবদানের কারণেই সাকিবের কখনো মনে হয় কি না যে এত নেতিবাচক খবর হওয়া উচিত ছিল না…সাকিব টেনে আনলেন আম গাছ আর ইটের প্রসঙ্গ, ‘উমম…না! আমি মনে করি যে যেগুলা হয়, হওয়া উচিত…সাধারণত আমি যদি উদাহরণ দিই যে, যখন যে গাছে আম বেশি ধরে, সে গাছে ইটটাও বেশি পড়ে। যে গাছটা যত উঁচা, সে গাছে বাতাসটাও বেশি লাগে। স্বাভাবিকভাবেই এগুলা হবে এবং এটাই দুনিয়ার নিয়ম। তো…এখান থেকে ইগনোর করার কোনো অপশন আছে বলে আমি মনে করি না। তো…মানে আমি কখনো মনে করি না যে কম হতে পারত, কম হলে ভালো হতো। মে বি এটাই হওয়ার কথা ছিল।’

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির, প্রতিমন্ত্রী-২ শামা ওবায়েদ
স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে সিসিক প্রশাসকের মতবিনিময়
সিলেটসহ দেশের সব সিটিতে ২-৩ ওয়ার্ডে হবে একটি বড় খেলার মাঠ
ছি*নতাই, কি*শোর গ্যাং ও মা*দক নি*য়ন্ত্রণে সিলেটে অভিযান, গ্রেপ্তার ৬০
২৫ আগস্ট আনুষ্ঠানিক যাত্রা শুরু সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের
শ্রীমঙ্গলে ৩ কোটি টাকার ভা'রতীয় পণ্য জ'ব্দ
সিলেটে সোয়া ২ কোটি টাকার চো'রাচা'লানির পণ্য জ'ব্দ
সিলেটে হা'মের উপসর্গে শিশুর মৃ'ত্যু, নতুন আ'ক্রান্ত ১১ জন
সম্মিলিত প্রচেষ্টায় উন্নত নগর গড়তে চাই: সিসিক প্রশাসক
এমসি কলেজ জ্ঞানের জগতে নেতৃত্ব দিয়ে যাচ্ছে’ - কাইয়ুম চৌধুরী