প্রথম বাংলাদেশি হিসেবে টেস্টের ৬ হাজারি ক্লাবে মুশফিক
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১২:৩৩ AM

প্রথম বাংলাদেশি হিসেবে টেস্টের ৬ হাজারি ক্লাবে মুশফিক

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২২/১০/২০২৪ ০৬:০০:৫২ AM

প্রথম বাংলাদেশি হিসেবে টেস্টের ৬ হাজারি ক্লাবে মুশফিক

ছবি: সংগৃহীত


টেস্টে বাংলাদেশের ব্যাটিং স্তম্ভ। মুশফিকুর রহিম নাম লেখালেন আরেকটি অনন্য কীর্তিতে। প্রথম বাংলাদেশি ব্যাটার হিসেবে টেস্ট ক্রিকেটে ৬ হাজারি ক্লাবে ঢুকেছেন তিনি।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুর টেস্টে বাংলাদেশের দ্বিতীয় ইনিংসে এই মাইলফলক স্পর্শ করেন মুশফিক। ৩৩ রানে অপরাজিত আছেন মুশফিক।

দ্বিতীয় ইনিংসে ব্যাট করার আগে ৬ হাজার থেকে ৩০ রান দূরে ছিলেন ডানহাতি এই ব্যাটার। এখন তার টেস্ট রান ৬,০০৩। ক্যারিয়ারের ৯৩তম টেস্টে এসে এই মাইলফলকে নাম লেখালেন মুশফিক।

মুশফিকের আগে টেস্টে ৬ হাজারি ক্লাবে ঢুকতে পারেননি বাংলাদেশের আর কোনো ব্যাটার। ৫ হাজারি ক্লাবে আছেন তামিম ইকবাল। ৭০ টেস্টে ৫,১৩৪ রান নিয়ে তালিকায় দ্বিতীয় স্থানে দেশসেরা ওপেনার।

৪ হাজারি ক্লাবে আছেন বাংলাদেশের দুইজন-সাকিব আল হাসান এবং মুমিনুল হক। সাকিব ৭১ টেস্টে করেছেন ৪,৬০৯ রান, মুমিনুল ৬৬ টেস্টে ৪,২৬৯। ৫০ টেস্টে ৩,০২৬ রান নিয়ে পঞ্চম স্থানে সাবেক অধিনায়ক হাবিবুল বাশার।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির, প্রতিমন্ত্রী-২ শামা ওবায়েদ
স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে সিসিক প্রশাসকের মতবিনিময়
সিলেটসহ দেশের সব সিটিতে ২-৩ ওয়ার্ডে হবে একটি বড় খেলার মাঠ
ছি*নতাই, কি*শোর গ্যাং ও মা*দক নি*য়ন্ত্রণে সিলেটে অভিযান, গ্রেপ্তার ৬০
২৫ আগস্ট আনুষ্ঠানিক যাত্রা শুরু সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের
শ্রীমঙ্গলে ৩ কোটি টাকার ভা'রতীয় পণ্য জ'ব্দ
সিলেটে সোয়া ২ কোটি টাকার চো'রাচা'লানির পণ্য জ'ব্দ
সিলেটে হা'মের উপসর্গে শিশুর মৃ'ত্যু, নতুন আ'ক্রান্ত ১১ জন
সম্মিলিত প্রচেষ্টায় উন্নত নগর গড়তে চাই: সিসিক প্রশাসক
এমসি কলেজ জ্ঞানের জগতে নেতৃত্ব দিয়ে যাচ্ছে’ - কাইয়ুম চৌধুরী