আ ফ গা নি স্তা ন সিরিজে সাকিবের খেলা নিয়ে যা জানা গেল
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন

আ ফ গা নি স্তা ন সিরিজে সাকিবের খেলা নিয়ে যা জানা গেল

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২২/১০/২০২৪ ১০:৫৭:৩৩ পূর্বাহ্ন

আ ফ গা নি স্তা ন সিরিজে সাকিবের খেলা নিয়ে যা জানা গেল

ছবি: সংগৃহীত


সিরিজটি মূলত হওয়ার কথা ছিল সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপের পরপরই। কিন্তু ব্যস্ততায় ঠাসা সূচির কারণে বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যকার সেই সিরিজ স্থগিত হয়ে যায়। এর ভেতরই কিছুদিন আগে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে জানানো হলো, অ্যাওয়ে সিরিজে আফগানদের মুখোমুখি হবে বাংলাদেশ। আগামী ৬ নভেম্বর থেকে দুই দল তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে।

তিন ম্যাচের সেই সিরিজের হোম দল হিসেবে থাকবে আফগানরা। যদিও খেলা হবে নিরপেক্ষ ভেন্যুতে। তিনটি ম্যাচই হবে সংযুক্ত আরব আমিরাতে শারজাহ স্টেডিয়ামে। আসন্ন সিরিজটি ওয়ানডে সংস্করণ হওয়ায় সাকিব আল হাসান কি না সেই প্রশ্ন উঠেছে। যদিও চলমান মিরপুর টেস্টে ফরম্যাটটিতে নিজের বিদায়ী ম্যাচ খেলতে তিনি দেশে আসতে পারেননি। নিরাপত্তাজনিত কারণে তার দেশে আসা স্থগিত হয়ে যায়।

আসন্ন ওয়ানডে সিরিজে সাকিব থাকবেন কি না সেটি জানতে যোগাযোগ করা হয় বিসিবির নির্বাচক কমিটির সঙ্গে। জবাবে এক নির্বাচক বলেন, ‘বিসিবি যদি সাকিবের দলে উপস্থিতি থাকার বিষয়ে জানায় তাহলে রাখব আমরা।’

এদিকে ভেন্যু নিশ্চিত না করলেও আপাতত দিন-তারিখ জানানো হয়েছে সেই সিরিজের। ৬, ৯ এবং ১১ নভেম্বর হবে তিনটি ওয়ানডে। বিসিবির পক্ষ থেকে মালেশিয়ার কুয়ালালামপুরে আয়োজনের কথা বলা হলেও শেষ পর্যন্ত আফগানিস্তানের বর্তমান হোম ভেন্যু আরব আমিরাতেই আয়োজন করা হচ্ছে এই ওয়ানডে সিরিজ। ইতোমধ্যে আফগানরা সিরিজের জন্য ১৯ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক