বাফুফে থেকে বিদায় নিলেন কাজী সালাউদ্দিন
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন

বাফুফে থেকে বিদায় নিলেন কাজী সালাউদ্দিন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৩/১০/২০২৪ ০৯:৫৮:৩১ পূর্বাহ্ন

বাফুফে থেকে বিদায় নিলেন কাজী সালাউদ্দিন

ছবি: সংগৃহীত


২৬ অক্টোবর বাফুফের নির্বাচন। ওইদিন আগামী চার বছরের জন্য নতুন সভাপতি পাবে দেশের ফুটবল। সে সঙ্গে শেষ হবে বাফুফেতে কাজী মোঃ সালাউদ্দিন অধ্যায়।

দীর্ঘ ১৬ বছর বাফুফেতে একসঙ্গে কাজ করা অনেক কর্মকর্তা কর্মচারী নেই। অনেকে চাকরিচ্যুত হয়েছেন, অনেকে ইন্তেকাল করেছেন।

বর্তমানে যারা আছেন তাদের কাছ থেকে বুধবার আনুষ্ঠানিকভাবে বিদায় নিয়েছেন কাজী সালাউদ্দিন। তবে কর্মকর্তা-কর্মচারীদের কাছ থেকে বিদায় নিলেও নির্বাচন না হওয়া পর্যন্ত প্রয়োজনেই কাজী সালাউদ্দিনকে বাফুফেতে আসতে হবে। এমনকি নির্বাচনের পর দায়িত্ব হস্তান্তরেও আসতে হবে।

তার বিদায়ী বক্তব্য ছিল সংক্ষিপ্ত। তিনি সবাইকে দোয়া করেছেন, নিজের জন্য দোয়া চেয়েছেন। সেই সঙ্গে দেশের ফুটবলের উন্নতি কামনা করেছেন।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক