বার্সার সমর্থকদের হয়ে ‘প্র তি শো ধ’ নিলেন রাফিনহা!
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০১:৪৮ AM

বার্সার সমর্থকদের হয়ে ‘প্র তি শো ধ’ নিলেন রাফিনহা!

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ২৪/১০/২০২৪ ০২:৪০:০০ AM

বার্সার সমর্থকদের হয়ে ‘প্র তি শো ধ’ নিলেন রাফিনহা!

ছবি সংগৃহীত


গত এক দশকে চ্যাম্পিয়নস লিগে বায়ার্নের বিপক্ষে ম্যাচ মানেই যেন বার্সেলোনার জন্য রীতিমত ‘আতংক’! ২০২০ সালের সেই ৮-২ গোলের হারের বিভীষিকা যেন এখনো তাড়া করে বেড়ায় বার্সা সমর্থকদের। অবশেষে ৯ বছর পর বায়ার্নকে হারানোর স্বাদ পেল বার্সা। গত রাতে গ্রুপ পর্বের ম্যাচে রাফিনহার দুর্দান্ত এক হ্যাটট্রিকে বায়ার্নকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে কাতালানরা। ম্যাচ শেষে জয়ের নায়ক রাফিনহা বলছেন, বায়ার্নকে হারিয়ে সমর্থকদের হয়ে ‘প্রতিশোধ’ নিয়েছেন তারা।

২০১৫ সালের পর টানা ছয় দেখায় বার্সাকে হারিয়েছিল বায়ার্ন। এর মাঝে আছে সেই ৮ গোলের লজ্জার ম্যাচও। তবে গত রাতের ম্যাচে দেখা গেছে ভিন্ন এক বার্সাকে। রাফিনহা-ইয়ামাল-পেদ্রিদের অবিশ্বাস্য পারফরম্যান্সে বড় জয় পেয়েছে বার্সা। ব্রাজিলিয়ান তারকা রাফিনহা পেয়েছে হ্যাটট্রিকও।

ঘরের মাঠে ম্যাচ জয়ের পর উল্লাসে মাতে পুরো বার্সা স্কোয়াড ও মাঠের দর্শক। রাফিনহা বলেছেন, এই জয় বার্সার সমর্থকদের জন্য এক রকম প্রতিশোধ, ‘এটা আমার মনে হয় বার্সা সমর্থকদের জন্য এক রকম প্রতিশোধ। আমরা খেলোয়াড় হিসেবে অতীত নিয়ে ভাবি না। আমরা সবসময় পরের ম্যাচের দিকে তাকাই। তবে আমি ওই হারের সময় বার্সা সমর্থক হিসেবেও কষ্ট পেয়েছি।’

হ্যাটট্রিক করে উচ্ছ্বসিত রাফিনহা, ‘আজকের রাতটা বিশেষ ছিল আমার জন্য। ক্লাবের হয়ে ১০০তম ম্যাচে আমি হ্যাটট্রিক পেলাম। আমি নিজের ও দলের পারফরম্যান্স নিয়ে দারুণ খুশি। দল হিসেবে আমরা দুর্দান্ত খেলেছি। চ্যাম্পিয়নস লিগে দ্বিতীয় জয়টা জরুরি ছিল।’

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির, প্রতিমন্ত্রী-২ শামা ওবায়েদ
স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে সিসিক প্রশাসকের মতবিনিময়
সিলেটসহ দেশের সব সিটিতে ২-৩ ওয়ার্ডে হবে একটি বড় খেলার মাঠ
ছি*নতাই, কি*শোর গ্যাং ও মা*দক নি*য়ন্ত্রণে সিলেটে অভিযান, গ্রেপ্তার ৬০
২৫ আগস্ট আনুষ্ঠানিক যাত্রা শুরু সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের
শ্রীমঙ্গলে ৩ কোটি টাকার ভা'রতীয় পণ্য জ'ব্দ
সিলেটে সোয়া ২ কোটি টাকার চো'রাচা'লানির পণ্য জ'ব্দ
সিলেটে হা'মের উপসর্গে শিশুর মৃ'ত্যু, নতুন আ'ক্রান্ত ১১ জন
সম্মিলিত প্রচেষ্টায় উন্নত নগর গড়তে চাই: সিসিক প্রশাসক
এমসি কলেজ জ্ঞানের জগতে নেতৃত্ব দিয়ে যাচ্ছে’ - কাইয়ুম চৌধুরী