৭ গোলে বড় জয় বাংলাদেশের
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন

৭ গোলে বড় জয় বাংলাদেশের

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৫/১০/২০২৪ ০৬:০৭:২৫ পূর্বাহ্ন

৭ গোলে বড় জয় বাংলাদেশের

ছবি: সংগৃহীত


আগামীকাল বাফুফে নির্বাচন। সাবেক ফুটবলার ও সংগঠকরা নির্বাচন নিয়ে ব্যস্ত থাকলেও বাংলাদেশ মাঠের ফুটবলেও ব্যস্ত সময় কাটাচ্ছে। প্রিমিয়ার লিগের দল বসুন্ধরা কিংস ভুটানে এএফসি চ্যালেঞ্জ লিগ, অনূর্ধ্ব-১৭ দল কম্বোডিয়ায় এএফসি টুর্নামেন্টের বাছাই ও নারী দল কাঠমান্ডুতে সাফ খেলছে। আজ (শুক্রবার) কম্বোডিয়ায় অ-১৭ এশিয়ান কাপ বাছাইয়ে ম্যাকাওকে ০-৭ গোলে হারিয়েছে বাংলাদেশ।

লাল-সবুজ জার্সিতে নুরুল হুদা ফয়সাল একাই চার গোল করেছেন। এ ছাড়া মানিক জোড়া গোল এবং আরেকটি গোল করেন রিফাত। বড় এই জয়ে সাইফুল বারী টিটুর শিষ্যরা গ্রুপ রানার্সআপ হওয়ার লড়াইয়ে টিকে থাকল। বাছাইপর্বের দশটি গ্রুপ চ্যাম্পিয়ন ও সেরা পাঁচ রানার্সআপ আগামী বছর চূড়ান্ত পর্বে খেলবে। কম্বোডিয়ায় বাছাইপর্বে তিন ম্যাচে বাংলাদেশের পয়েন্ট ৬।

সিনিয়র ফুটবল দলের মতো জুনিয়র পর্যায়েও ম্যাকাও দুর্বল দল। বাংলাদেশ ম্যাচটি ৭ গোলের ব্যবধানে জিতলেও প্রথম গোল পেতে ৪০ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে। ফয়সালের গোলে বাংলাদেশ লিড নিয়ে মধ্য বিরতিতে ড্রেসিংরুমে ফেরে।

বিরতির পর বাংলাদেশ ম্যাকাওকে আরও ছয় গোল দেয়। মানিক ৬৬ মিনিটে স্কোরলাইন ২-০ করেন। ৭১-৭৫ মিনিটে বাংলাদেশ আরো তিন গোল করলে বড় জয় নিশ্চিত হয়। ৮২ মিনিটে ফয়সাল নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন। পরের মিনিটে ফয়সাল আরেক গোল করলে বাংলাদেশ ৭-০ গোলের বড় জয় পায়।

এ জয় বাংলাদেশকে পয়েন্ট টেবিলে সুবিধাজনক অবস্থানে রাখবে কিছুটা। বাংলাদেশ বাছাইপর্বে প্রথম ম্যাচে স্বাগতিক কম্বোডিয়ার কাছে হারের পর ফিলিপাইনকে হারিয়ে জয়ের ধারায় আসে। 

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক