টেস্ট দলে থাকা জাকিরও জাতীয় লিগে খেলছেন
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০১:৪৮ AM

টেস্ট দলে থাকা জাকিরও জাতীয় লিগে খেলছেন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৬/১০/২০২৪ ১২:৩৬:৫৬ PM

টেস্ট দলে থাকা জাকিরও জাতীয় লিগে খেলছেন

ছবি : সংগৃহীত


২ দিন পর শুরু হতে যাচ্ছে চট্টগ্রাম টেস্ট। ম্যাচটি খেলতে আজ (২৬ অক্টোবর) চট্টগ্রামের উদ্দেশে রওনা দেয়ার কথা টাইগার ক্রিকেট দলের। দলে থাকলেও জাকির হাসান যাচ্ছেন না। কারণ তিনি সিলেটের হয়ে জাতীয় ক্রিকেট লিগে খেলছেন।ঢাকা টেস্টে দক্ষিণ আফ্রিকার কাছে নাস্তানাবুদ হওয়ার পর চট্টগ্রাম টেস্ট নিয়ে বেশ সিরিয়াস বাংলাদেশ দল। তবে এই ম্যাচের আগে অদ্ভুত এক ঘটনা দেখা গেল। চট্টগ্রামের উদ্দেশে বাংলাদেশ দল ঢাকা ছাড়ার দিনে জাতীয় ক্রিকেট লিগে সিলেটের হয়ে চারদিনের টেস্ট ম্যাচ খেলতে নেমেছেন স্কোয়াডের অন্যতম সদস্য জাকির।  

জানা গেছে, চট্টগ্রাম টেস্টের দলে জাকিরের জায়গা পাওয়ার সম্ভাবনা তেমন নেই বলেই এই ম্যাচে খেলানো হচ্ছে জাকিরকে। শুধু তাই নয়, এই ম্যাচের নেতৃত্বও সামলাচ্ছেন জাকির। এ প্রসঙ্গে সিলেট দলের ম্যানেজার ওয়াসিকুজ্জামান দেশের একটি গণমাধ্যমকে জানান, ‘জাকির আজকের ম্যাচটা খেলছে। সে অধিনায়কত্ব করছে। চট্টগ্রামে তার খেলার সম্ভাবনা নেই বলে দল থেকে তাকে ছাড়া হয়েছে।’

সিলেটের বিপক্ষে চট্টগ্রামের এই ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে। ঠিক চারদিনেই ম্যাচটি শেষ হলে চট্টগ্রামে গিয়ে বাংলাদেশ দলের হয়ে খেলার আর কোনো সুযোগ নেই জাকিরের। অর্থাৎ ম্যাচের আগেই এক জন সদস্য কম ধরে ছক সাজাতে হচ্ছে টাইগারদের।

এদিকে, আজ দুপুরের ফ্লাইটে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা দলের চট্টগ্রাম যাওয়ার কথা। ম্যাচের ভেন্যুতে দুইদিন অনুশীলন করবে দুই দল। আগামী ২৯ অক্টোবর সিরিজের দ্বিতীয় টেস্টে মাঠে নামবে নাজমুল শান্ত এবং এইডেন মার্করামের দল। প্রথম ম্যাচে বাংলাদেশকে ৭ উইকেটে হারিয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে দক্ষিণ আফ্রিকা। 

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির, প্রতিমন্ত্রী-২ শামা ওবায়েদ
স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে সিসিক প্রশাসকের মতবিনিময়
সিলেটসহ দেশের সব সিটিতে ২-৩ ওয়ার্ডে হবে একটি বড় খেলার মাঠ
ছি*নতাই, কি*শোর গ্যাং ও মা*দক নি*য়ন্ত্রণে সিলেটে অভিযান, গ্রেপ্তার ৬০
২৫ আগস্ট আনুষ্ঠানিক যাত্রা শুরু সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের
শ্রীমঙ্গলে ৩ কোটি টাকার ভা'রতীয় পণ্য জ'ব্দ
সিলেটে সোয়া ২ কোটি টাকার চো'রাচা'লানির পণ্য জ'ব্দ
সিলেটে হা'মের উপসর্গে শিশুর মৃ'ত্যু, নতুন আ'ক্রান্ত ১১ জন
সম্মিলিত প্রচেষ্টায় উন্নত নগর গড়তে চাই: সিসিক প্রশাসক
এমসি কলেজ জ্ঞানের জগতে নেতৃত্ব দিয়ে যাচ্ছে’ - কাইয়ুম চৌধুরী