বাফুফের নতুন সভাপতি তাবিথ আউয়াল
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন

বাফুফের নতুন সভাপতি তাবিথ আউয়াল

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৬/১০/২০২৪ ০৭:৫১:৩৩ পূর্বাহ্ন

বাফুফের নতুন সভাপতি তাবিথ আউয়াল

ছবি : সংগৃহীত


ভূমিধস বিজয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি নির্বাচিত হয়েছেন তাবিথ আউয়াল। হোটেল ইন্টার কন্টিনেন্টালে আজ অনুষ্ঠিত হয়েছে বাফুফের নির্বাচন। সেই নির্বাচনে সভাপতি পদে মোট ভোট পড়েছে ১২৮টি। এর মধ্যে ১২৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তাবিথ আউয়াল। তাঁর বিপক্ষে সভাপতি পদে নির্বাচন করা একমাত্র প্রার্থী মিজানুর রহমান চৌধুরী পেয়েছেন মাত্র ৫ ভোট। সকাল ১০টায় শুরু কংগ্রেস শেষে নির্বাচন শুরু হয় দুপুর ২টায়, সন্ধ্যা ৬টা পর্যন্ত চলেছে ভোট গ্রহণ।

টানা ১৬ বছর বাফুফের সভাপতি ছিলেন বাংলাদেশের কিংবদন্তি ফুটবলার সালাহউদ্দিন। কিন্তু এবার তিনি নির্বাচনেই দাঁড়াননি। ফলে এবারের নির্বাচনের সবার দৃষ্টি ছিল সভাপতি পদের দিকেই। লড়াইয়ে ছিলেন তাবিথ আউয়াল ও মিজানুর রহমান চৌধুরী। তাবিথ সাবেক ফুটবলার, তিনি সালাহউদ্দিনের সময় একাধিকবার বাফুফের সহসভাপতি ছিলেন। মিজানুর রহমান দিনাজপুর জেলার ফুটবল সংগঠক। সভাপতি পদে তাঁর নির্বাচন করাটাই ছিল চমক। এই পদের জন্য আরও দুজন মনোনয়নপত্র জমা দিলেও পরে তাঁরা প্রার্থিতা প্রত্যাহার করে নেন।তাবিথ আউয়াল আগামী চার বছরের জন্য বাফুফের সভাপতি থাকবেন। নির্বাহী কমিটির ২১ পদের মধ্যে ২০টির বিপরীতে নির্বাচনে অংশ নিয়েছেন ৪৬ জন প্রার্থী। সভাপতি পদের ২ জন ছাড়াও ৪ সহসভাপতি পদে ৬ জন ও ১৫টি সদস্য পদে নির্বাচন করেছেন ৩৭ জন। আলোচিত সংগঠক তরফদার রুহুল আমিন প্রার্থিতা প্রত্যাহার করে নেওয়ায় সিনিয়র সহসভাপতি পদে আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে গেছেন ইমরুল হাসান।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক