সেমিফাইনালে আজ বাংলাদেশের সামনে ভুটান
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০১:৪৮ AM

সেমিফাইনালে আজ বাংলাদেশের সামনে ভুটান

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ২৭/১০/২০২৪ ০১:৫৯:১৬ AM

সেমিফাইনালে আজ বাংলাদেশের সামনে ভুটান

ছবি সংগৃহীত


সাত চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে আজ বাংলাদেশের প্রতিপক্ষ ভুটান। কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে দুপুর ২টায় মুখোমুখি হবে দুই দল।

ফাইনালে ওঠার লড়াইয়ে একাদশে এক পরিবর্তন নিয়ে মাঠে নামছে বাংলাদেশ। চোটের কারণে আগের ম্যাচে গোলদাতা শামসুন্নাহার জুনিয়র নেই। তার জায়গায় সাগরিকা শুরু থেকে খেলবেন। এছাড়া অন্যরা আগের ম্যাচে খেলেছেন। ম্যাচের আগে সাবিনার অসুস্থতার কথা শোনা গিয়েছিল। ধারণা করা হচ্ছিল, আজ মাঠের বাইরে থাকতে হতে পরে বাংলাদেশের অধিনায়ককে। তবে তিনিও আছেন মূল একাদশে।

ভুটানের সঙ্গে এ পর্যন্ত ৬ বার দেখা হয়েছে বাংলাদেশের। প্রতিবারই জিতেছে বাংলাদেশ। এর মধ্যে সাফেই দেখা হয়েছে ৪ বার। বাকি দুটি ম্যাচ ছিল ফিফা ফ্রেন্ডলি। আজও জয় নিয়ে সাফের ফাইনালে নাম লেখানোর প্রত্যাশায় মাঠে নামবে বাংলাদেশের মেয়েরা।

বাংলাদেশের একাদশ : রুপনা চাকমা, মাসুরা পারভিন, আফিদা খন্দকার, শিউলি আজিম, শামসুন্নাহার সিনিয়র, মারিয়া মান্দা, মনিকা চাকমা, সাবিনা খাতুন, ঋতুপর্ণা চাকমা, তহুরা খাতুন ও মোছাম্মৎ সাগরিকা।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির, প্রতিমন্ত্রী-২ শামা ওবায়েদ
স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে সিসিক প্রশাসকের মতবিনিময়
সিলেটসহ দেশের সব সিটিতে ২-৩ ওয়ার্ডে হবে একটি বড় খেলার মাঠ
ছি*নতাই, কি*শোর গ্যাং ও মা*দক নি*য়ন্ত্রণে সিলেটে অভিযান, গ্রেপ্তার ৬০
২৫ আগস্ট আনুষ্ঠানিক যাত্রা শুরু সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের
শ্রীমঙ্গলে ৩ কোটি টাকার ভা'রতীয় পণ্য জ'ব্দ
সিলেটে সোয়া ২ কোটি টাকার চো'রাচা'লানির পণ্য জ'ব্দ
সিলেটে হা'মের উপসর্গে শিশুর মৃ'ত্যু, নতুন আ'ক্রান্ত ১১ জন
সম্মিলিত প্রচেষ্টায় উন্নত নগর গড়তে চাই: সিসিক প্রশাসক
এমসি কলেজ জ্ঞানের জগতে নেতৃত্ব দিয়ে যাচ্ছে’ - কাইয়ুম চৌধুরী