বার্সার কাছে হেরে ক ষ্ট পাচ্ছেন আনচেলত্তি
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৩:১০ AM

বার্সার কাছে হেরে ক ষ্ট পাচ্ছেন আনচেলত্তি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৭/১০/২০২৪ ০৬:০৮:২০ AM

বার্সার কাছে হেরে ক ষ্ট পাচ্ছেন আনচেলত্তি

ছবি: সংগৃহীত


মৌসুমের প্রথম এল ক্লাসিকোতে বড় হারের তেঁতো স্বাদ পেয়েছে রিয়াল মাদ্রিদ। নিজেদের ঘরের মাঠে বার্সেলোনার কাছে ৪-০ গোলে হেরেছে লস ব্লাঙ্কোরা। মূলত বার্সার হাই লাইন ডিফেন্সেই আটকে গেছে রিয়াল। বার বার পড়তে হয়েছে অফসাইডের ফাঁদে। 

ঘরের মাঠে এমন হারে বেশ হতাশ রিয়াল কোচ কার্লো আনচেলত্তি। ম্যাচ শেষ সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমরা কষ্ট পাচ্ছি, খুবই কঠিন মুহূর্ত। হেরে যাওয়ার মুহূর্ত সবসময়ই কঠিন। এতো ম্যাচ অপরাজেয় থাকার পর হেরে যাওয়াটা আরও কঠিন। ওরা ভালো খেলেছে। তবে মাঠে যা হয়েছে, তার প্রতিফলন পুরোপুরি পড়ছে না ফলাফলে।’

তিনি আরও বলেন, ‘প্রথম গোলের আগ পর্যন্ত সমান তালেই লড়াই হয়েছে। প্রথমার্ধে আমাদের খেলায় তাড়না ছিল, কিন্তু নিশানা ঠিকঠাক ছিল না। এগিয়ে যাওয়ার সুযোগ আমাদের ছিল, কিন্তু আমরা পারিনি। পরে ওরা দুই গোল করার পর আমাদের প্রাণশক্তি ক্ষয়ে যায়। খেলাটা বদলে যায় এরপরই।’

ম্যাচে বার বার অফসাইডের ফাঁদে পড়েছেন কিলিয়ান এমবাপ্পে। এ প্রসঙ্গে আনচেলত্তি আরও বলেন, ‘আমরা জানতাম তারা ‘‘হাই লাইন’’ ডিফেন্স নিয়ে খেলবে, কিন্তু আমরা অল্পের জন্য বারবার সুযোগ হাতছাড়া করেছি। সে (এমবাপ্পে) সুযোগ পেয়েছে, কিন্তু কয়েকবার অফসাইড হয়ে গেছে। তিন-চারটি সুযোগ কাজে লাগাতে আরও নিখুঁত হওয়া প্রয়োজন ছিল তার নিশানা। আর সমস্যা হলো– দুই গোল হজম করার পর ঝুঁকি নিতেই হবে, এটাই স্বাভাবিক।’  

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির, প্রতিমন্ত্রী-২ শামা ওবায়েদ
স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে সিসিক প্রশাসকের মতবিনিময়
সিলেটসহ দেশের সব সিটিতে ২-৩ ওয়ার্ডে হবে একটি বড় খেলার মাঠ
ছি*নতাই, কি*শোর গ্যাং ও মা*দক নি*য়ন্ত্রণে সিলেটে অভিযান, গ্রেপ্তার ৬০
২৫ আগস্ট আনুষ্ঠানিক যাত্রা শুরু সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের
শ্রীমঙ্গলে ৩ কোটি টাকার ভা'রতীয় পণ্য জ'ব্দ
সিলেটে সোয়া ২ কোটি টাকার চো'রাচা'লানির পণ্য জ'ব্দ
সিলেটে হা'মের উপসর্গে শিশুর মৃ'ত্যু, নতুন আ'ক্রান্ত ১১ জন
সম্মিলিত প্রচেষ্টায় উন্নত নগর গড়তে চাই: সিসিক প্রশাসক
এমসি কলেজ জ্ঞানের জগতে নেতৃত্ব দিয়ে যাচ্ছে’ - কাইয়ুম চৌধুরী