চ্যাম্পিয়ন হয়ে উদযাপন করবো : ঋতুপর্ণা চাকমা
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৩:১১ AM

চ্যাম্পিয়ন হয়ে উদযাপন করবো : ঋতুপর্ণা চাকমা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৭/১০/২০২৪ ০৭:২২:২১ AM

চ্যাম্পিয়ন হয়ে উদযাপন করবো : ঋতুপর্ণা চাকমা

ছবি : সংগৃহীত


সেমিফাইনালের ম্যাচের শুরুতেই ডি-বক্সের বাইরে থেকে ঋতুপর্ণা চাকমার চোখ ধাঁধানো গোল। এই গোলই যেন ম্যাচের মোড় বাংলাদেশের দিকে ঘুরিয়ে দেয়, বাড়িয়ে দেয় মনোবল। একে একে বাংলাদেশ ভুটানের জালে দিয়েছেন ৭ গোল। এটি এবারের আসরে প্রথম গোল ঋতুপর্ণার।

বাংলাদেশ আবারো খেলবে সাফের ফাইনাল, তবে ম্যাচ শেষে কোনো উদযাপনই করেনি বাংলাদেশ। কেন উদযাপন নেই? ফাইনাল নিয়েই বা পরিকল্পনা কী? উত্তর জানিয়েছেন ঋতুপর্ণা।

ম্যাচ শেষে টিম বাসের দিকে যাচ্ছিলেন ঋতুপর্ণা চাকমা। বেশ ফুরফুরে মেজাজে আছেন তিনি। ঋতুপর্ণাকে ডাক দিতেই হাসি দিয়ে বললেন, 'কী বলবো?' তাকে জিজ্ঞেস করা হয়, ডি বক্সের বাইরে থাকে দারুণ গোল করলেন, আবারো ফাইনাল খেলবেন, এই অনুভূতিটা আসলে কেমন? জবাবে ঋতুপর্ণা বলেন, 'আমরা বাংলাদেশ থেকে একটা লক্ষ্য নিয়ে এসেছিলাম, ম্যাচ বাই ম্যাচ জিতবো। এখন সেফিফাইনাল জিতে ফাইনালে উঠেছি আমরা খুবই আনন্দিত।'

আসরের প্রথম গোল পেয়েছেন ঋতুপর্ণা, আনন্দটা কেমন? এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, 'গোল করেছি আনন্দ লাগতেছে। ফাইনাল ম্যাচের প্রত্যাশা নিয়ে তিনি বলেন, খেলার উপর সব কিছু নির্ভর করে। আমরা বেশ কয়েকদিন এখন সময় পাবো, ভালো ফলাফলের প্রত্যাশা নিয়ে মাঠে নামবো।'

গত সাফে বৈচিত্রপূর্ণ উদযাপনেও নজর কেড়েছিল বাংলাদেশ। এবার সেভাবে কোনো উদযাপন দেখা যাচ্ছে না, এর কারণ কী?। এই প্রশ্নের উত্তরে ঋতুপর্ণা চাকমা বলেন, 'আমরা ফাইনালের পর উদযাপন করবো যদি ভালো ফলাফল হয়।'

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির, প্রতিমন্ত্রী-২ শামা ওবায়েদ
স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে সিসিক প্রশাসকের মতবিনিময়
সিলেটসহ দেশের সব সিটিতে ২-৩ ওয়ার্ডে হবে একটি বড় খেলার মাঠ
ছি*নতাই, কি*শোর গ্যাং ও মা*দক নি*য়ন্ত্রণে সিলেটে অভিযান, গ্রেপ্তার ৬০
২৫ আগস্ট আনুষ্ঠানিক যাত্রা শুরু সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের
শ্রীমঙ্গলে ৩ কোটি টাকার ভা'রতীয় পণ্য জ'ব্দ
সিলেটে সোয়া ২ কোটি টাকার চো'রাচা'লানির পণ্য জ'ব্দ
সিলেটে হা'মের উপসর্গে শিশুর মৃ'ত্যু, নতুন আ'ক্রান্ত ১১ জন
সম্মিলিত প্রচেষ্টায় উন্নত নগর গড়তে চাই: সিসিক প্রশাসক
এমসি কলেজ জ্ঞানের জগতে নেতৃত্ব দিয়ে যাচ্ছে’ - কাইয়ুম চৌধুরী