জয় ছাড়া কিছুই ভাবছে না বাংলাদেশ
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৩:১১ AM

জয় ছাড়া কিছুই ভাবছে না বাংলাদেশ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৮/১০/২০২৪ ০৩:৩৮:১৮ AM

জয় ছাড়া কিছুই ভাবছে না বাংলাদেশ

ছবি: সংগৃহীত


মাঠের ক্রিকেটে খারাপ সময় যেন পিছু ছাড়ছে না বাংলাদেশের। ভারতের মাটিতে দুই টেস্টের সিরিজ হারের পর স্বাগতিকদের বিপক্ষে টি-টোয়েন্টিতেও চিত্রটা বদলায়নি। ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে ঘুরে দাঁড়ানোর আশা ছিল। অপেক্ষাকৃত অনভিজ্ঞ প্রোটিয়াদের বিপক্ষেও শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। 

মিরপুরে প্রথম টেস্টে ৭ উইকেটের বড় ব্যবধানে হেরে গেছে টিম টাইগার্স৷ সিরিজের দ্বিতীয় তথা শেষ টেস্টে আগামীকাল মঙ্গলবার মাঠে নামতে যাচ্ছে নাজমুল হোসেন শান্তর দল। 

আর শেষ টেস্টের আগে আজ (সোমবার) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে এসেছিলেন টাইগার স্পিনার তাইজুল ইসলাম। শেষ ম্যাচে নিজেদের লক্ষ্যের কথা জানিয়ে তিনি বলেন, 'টার্গেট একটাই থাকবে। জেতার জন্যই খেলব। পরিস্থিতি কী আসে ম্যাচ গড়ালে বোঝা যাবে। দল হয়ে খেলার টার্গেট থাকবে, ব্যাটিং বোলিং ফিল্ডিং যে বিভাগই হোক। আমরা জেতার চেষ্টা করব।' 

ভালো করতে না পারার কারণ জানিয়ে তাইজুল বলেন, 'প্রত্যেক ম্যাচই অপরচুনিটি। আমাদের দলীয় পারফরম্যান্স হচ্ছে না। ব্যক্তিগতভাবে একেকজন একেক ম্যাচে ভালো খেলছে। আমরা যদি পার্টনারশিপ করতে পারি, দুই-একজন সেঞ্চুরির কাছে যেতে পারি টার্গেট বড় হবে। সবাই হার্ড ওয়ার্ক করছে, মন থেকে চাচ্ছে। কোনো কারণে হচ্ছে না। এই ম্যাচে সবাই ভালো কিছু করার চেষ্টা করছি।'

দ্বিতীয় টেস্টের একাদশ ও কম্বিনেশন নিয়ে তাইজুল বলেন, 'এখনও সেভাবে বলা হয়নি। সবাইকে প্রস্তুতি নিয়ে থাকতে বলা হয়েছে। কাল ম্যাচ, কোন একাদশ খেলবে কালই জানতে পারব। 'আমি টিমমেট হিসেবে বলতে পারি। তবে কোচ, ক্যাপ্টেন, দলের পরিকল্পনা থাকে। এখনও জানি না কী করবে। এটা টিম ম্যানেজমেন্টের ব্যাপার।' 

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির, প্রতিমন্ত্রী-২ শামা ওবায়েদ
স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে সিসিক প্রশাসকের মতবিনিময়
সিলেটসহ দেশের সব সিটিতে ২-৩ ওয়ার্ডে হবে একটি বড় খেলার মাঠ
ছি*নতাই, কি*শোর গ্যাং ও মা*দক নি*য়ন্ত্রণে সিলেটে অভিযান, গ্রেপ্তার ৬০
২৫ আগস্ট আনুষ্ঠানিক যাত্রা শুরু সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের
শ্রীমঙ্গলে ৩ কোটি টাকার ভা'রতীয় পণ্য জ'ব্দ
সিলেটে সোয়া ২ কোটি টাকার চো'রাচা'লানির পণ্য জ'ব্দ
সিলেটে হা'মের উপসর্গে শিশুর মৃ'ত্যু, নতুন আ'ক্রান্ত ১১ জন
সম্মিলিত প্রচেষ্টায় উন্নত নগর গড়তে চাই: সিসিক প্রশাসক
এমসি কলেজ জ্ঞানের জগতে নেতৃত্ব দিয়ে যাচ্ছে’ - কাইয়ুম চৌধুরী