টানা দ্বিতীয়বার সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশের মেয়েরা
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১২:০৭ অপরাহ্ন

টানা দ্বিতীয়বার সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশের মেয়েরা

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ৩০/১০/২০২৪ ০৮:৫৬:১১ পূর্বাহ্ন

টানা দ্বিতীয়বার সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশের মেয়েরা

ছবি সংগৃহীত


নারী সাফ চ্যাম্পিয়নশিপের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বাংলাদেশ। গত আসরে ফাইনালে নেপালকে হারিয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছিল বাংলার মেয়েরা। এবারে সাফের ফের নেপালকে পায় লাল-সবুজের প্রতিনিধিরা। ফাইনালে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হলো বাংলাদেশ।

বুধবার (৩০ অক্টোবর) কাঠমুন্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে একাধিক সুযোগ নষ্ট করার গোলশূন্য থেকে বিরতিতে যায় দু'দল। বিরতি থেকে ফিরে মনিকার গোলে এগিয়ে যায় বাংলাদেশ। এরপর দ্রুতই স্বাগতিকদের সমতায় ফেরান আমিশা কার্কি। তবে ঋতুপর্না চাকমার অসাধারণ এক গোলে ফের এগিয়ে যায় লাল-সবুজের প্রতিনিধরা।  

ম্যাচের দ্বিতীয় মিনিটেই গোলের ভালো সুযোগ পায় বাংলাদেশ। নেপালের ডিফেন্ডারে ভুলে তহুরার শট ফিরে আসে সাইড পোস্টে লেগে। এরপর আক্রমণ-পাল্টা আক্রমণে খেলতে থাকে দু'দল। ম্যাচের ১০ মিনিটে গোলের সুযোগ পায় নেপাল। ডি বক্সের বাইরে থেকে আমিশা কার্কির নেওয়া শট ক্রসবারে লেগে ফিরে আসে। বেঁচে যায় বাংলাদেশ। 

এরপর দুই দলই চেষ্টা করে মিডফিল্ড দখল নিয়ে আক্রমণ যাওয়ার। তবে ভুল পাসের কারণে বল হারায় দু'দল। ম্যাচের ৩৩ মিনিটে ডান পাশে ডি বক্সের সামান্য বাইরে থেকে ফ্রি কিক পায় বাংলাদেশ। তবে মারিয়া মান্দার নেওয়া শট চলে যায় পোস্টের অনেক বাইরে দিয়ে। 

ম্যাচের ৪১ মিনিটে কর্নার পায় বাংলাদেশ। সাবিনা খাতুনের নেওয়া শট থেকে সুযোগ তৈরি করলেও তা কাজে লাগাতে পারেনি লাল-সবুজের প্রতিনিধিরা। শেষ পর্যন্ত কোন গোলে না হলে গোলশূন্য থেকে বিরতিতে যায় দু'দল। 

বিরতি থেকে ফিরে ৫২ মিনিটে এগিয়ে যায় বাংলাদেশ। দারুণ এক আক্রমণে নেপালের রক্ষণ ভেদ করে বাংলাদেশ এগিয়ে দেন মনিকা চাকমা। তবে এর ৩ মিনিটের মধ্যেই সমতায় ফিরে নেপাল। বাংলাদেশের ডিফেন্সের ভুলে বল পেয়ে গোল করে দলকে সমতায় ফেরান আমিশা।

ম্যাচের ৬৭ মিনিটে ডি বক্সের বাইরে থেকে অসাধারণ এক শট নেন মারিয়া মান্দা। তবে দুর্দান্ত দক্ষতায় একহাতে দারুণ সেভ করেন নেপালের গোলরক্ষক আঞ্জিলা। সেখান থেকে পাওয়া কর্নারও কাজে লাগাতে পারেনি বাংলাদেশ। তবে ম্যাচের ৮১ মিনিটে আবারও গোলের দেখা পায় বাংলার মেয়েরা। বাঁ প্রান্ত থেকে দারুণ এক শটে নেপালি গোলরক্ষককে পরাস্ত করে বল জালে জড়ান ঋতুপর্না চাকমা। আর এটাই শেষ পর্যন্ত হয়ে যায় বাংলাদেশের জয়সূচক গোল। 

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক