শুরুতেই শান্ত-মুশফিক-মিরাজের বিদায়ে, ফলোঅনের শ ঙ্কা
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৩:১১ AM

শুরুতেই শান্ত-মুশফিক-মিরাজের বিদায়ে, ফলোঅনের শ ঙ্কা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ৩১/১০/২০২৪ ১০:৫০:৩৪ AM

শুরুতেই শান্ত-মুশফিক-মিরাজের বিদায়ে, ফলোঅনের শ ঙ্কা

ছবি : সংগৃহীত


আগের দিন শেষ বিকেলে ৪ উইকেট খরচ করে ৩৮ রান তুলেছিল বাংলাদেশ। দ্বিতীয় দিনে প্রতিরোধ গড়ায় ছিল মূল লক্ষ্য। হয়নি সেটাও। সকালের শুরুতেই সাজঘরের পথ ধরেছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও অভিজ্ঞ মুশফিকুর রহিম। তাতে দলীয় ৫০ রানের আগেই ৮ উইকেট হারিয়ে বসেছে বাংলাদেশ।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৮ উইকেটে ৪৮ রান। উইকেটে আছেন মুমিনুল হক ও তাইজুল ইসলাম।

এদিন ব্যাট করতে নেমে আগের দিনের সঙ্গে স্কোরবোর্ডে ১০ রানও জমা করতে পারেনি বাংলাদেশ। তার আগেই সাজঘরে তিন ব্যাটার। শান্ত ৯ রানে রাবাদার বলে সাজঘরে ফেরার পর রানের খাতা খুলতে পারেননি মুশফিক। পিটারসনের বলে ফিরতে হয়েছে অভিজ্ঞ এই ব্যাটারকে।

খানিক পর উইকেটে এসে ফিরে যান মেহেদী হাসান মিরাজও। এই ব্যাটার ফিরেছেন রাবাদার চতুর্থ শিকার হয়ে। খানিক পর অভিষিক্ত মাহিদুল ইসলাম অঙ্কনও ফিরেছেন হতাশ করে। রানের খাতায় খুলতে পারেননি এই ব্যাটার।

এর আগে, চট্টগ্রামে ৬ উইকেটে ৫৭৫ রান করে ইনিংস ঘোষণা করে দক্ষিণ আফ্রিকা। সেঞ্চুরি হাঁকিয়েছেন দলটির তিন ব্যাটার। দুই ব্যাটার পেয়েছেন ফিফটির দেখা। বাংলাদেশি বোলারদের মধ্যে তাইজুল একাই নিয়েছেন ৫ উইকেট।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির, প্রতিমন্ত্রী-২ শামা ওবায়েদ
স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে সিসিক প্রশাসকের মতবিনিময়
সিলেটসহ দেশের সব সিটিতে ২-৩ ওয়ার্ডে হবে একটি বড় খেলার মাঠ
ছি*নতাই, কি*শোর গ্যাং ও মা*দক নি*য়ন্ত্রণে সিলেটে অভিযান, গ্রেপ্তার ৬০
২৫ আগস্ট আনুষ্ঠানিক যাত্রা শুরু সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের
শ্রীমঙ্গলে ৩ কোটি টাকার ভা'রতীয় পণ্য জ'ব্দ
সিলেটে সোয়া ২ কোটি টাকার চো'রাচা'লানির পণ্য জ'ব্দ
সিলেটে হা'মের উপসর্গে শিশুর মৃ'ত্যু, নতুন আ'ক্রান্ত ১১ জন
সম্মিলিত প্রচেষ্টায় উন্নত নগর গড়তে চাই: সিসিক প্রশাসক
এমসি কলেজ জ্ঞানের জগতে নেতৃত্ব দিয়ে যাচ্ছে’ - কাইয়ুম চৌধুরী