ছাদখোলা বাসে বাফুফের পথে চ্যাম্পিয়নরা
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৩:১০ AM

ছাদখোলা বাসে বাফুফের পথে চ্যাম্পিয়নরা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ৩১/১০/২০২৪ ০৬:৩১:৪৫ AM

ছাদখোলা বাসে বাফুফের পথে চ্যাম্পিয়নরা

ছবি : সংগৃহীত


নেপালে অনুষ্ঠিত সাফ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে গতকাল সন্ধ্যায় স্বাগতিক নেপালকে ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বার শিরোপা জিতে নেয় বাংলাদেশ নারী ফুটবল দল। গেল বছরের ধারাবাহিকতায় এবারেও চ্যাম্পিয়ন দলের জন্য থাকছে বিশেষ ছাদ খোলা বাসের সংবর্ধনা।

দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের মুকুট জেতা বাংলাদেশ দল দুপুর ২টা ১৫ মিনিটে ঢাকায় এসে পৌঁছেছে। এর বেশ আগেই ছাদখোলা বাসটি বিমানবন্দরে নিয়ে আসা হয়।

এই বাসে করেই বাফুফেতে রওনা দিয়েছেন সাফজয়ী মেয়েরা। ছাদখোলা বাসে উঠে সমর্থকদের অভিবাদনের জবাব দিচ্ছেন সাফজয়ীরা। বাসের সামনে রয়েছেন রুপনা চাকমা, ঋতুপর্ণা, সানজিদারা। অধিনায়ক সাবিনা খাতুনের কাঁধে জড়ানো বাংলাদেশের পতাকা। বিদায়ী কোচ পিটার বাটলার রইলেন খানিকটা পেছনে।

এদিন বিমানবন্দরে নেমেই সাংবাদিকদের সামনে কথা বলেন কোচ বাটলার আর অধিনায়ক সাবিনা খাতুন। কোচ পিটার জেমস বাটলার বলেন, ‘মেয়েদের পারফরম্যান্সে আমি দারুণ খুশি। বাংলাদেশ টানা দ্বিতীয়বার শিরোপা জিতেছে। যা দেশের মানুষকে আনন্দ দিয়েছে, মুখে হাসি ফুটিয়েছে।’

এরপর গণমাধ্যমের সঙ্গে কথা বলেন, বাংলাদেশ অধিনায়ক সাবিনা খাতুন। তিনি বলেন, ‘নতুন ও পুরাতন কমিটির সবাইকে ধন্যবাদ। দলের সঙ্গে যারা সম্পৃক্ত এবং দলের সকল সদস্য সবাই অনেক আপ্লুত। প্রথমবারের মতো প্রচুর মানুষের সমাগম যা দেখে বোঝাই যাচ্ছে না যে দ্বিতীয়বার আমরা শিরোপা জিতেছি। তাতে এটা পরিষ্কার যে বাংলাদেশের মানুষ ফুটবলকে কতখানি ভালোবাসে। সকলের প্রতি আমার অনেক দোয়া এবং ভালোবাসা। সবাই আমাদের জন্য দোয়া করবেন। অবশ্যই আমি ধন্যবাদ দিতে চাই আমাদের মেয়েদেরকে, যারা এভাবে শুরু থেকে শেষপর্যন্ত কঠোর পরিশ্রম করেছে। ধন্যবাদ সবাইকে।’

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির, প্রতিমন্ত্রী-২ শামা ওবায়েদ
স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে সিসিক প্রশাসকের মতবিনিময়
সিলেটসহ দেশের সব সিটিতে ২-৩ ওয়ার্ডে হবে একটি বড় খেলার মাঠ
ছি*নতাই, কি*শোর গ্যাং ও মা*দক নি*য়ন্ত্রণে সিলেটে অভিযান, গ্রেপ্তার ৬০
২৫ আগস্ট আনুষ্ঠানিক যাত্রা শুরু সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের
শ্রীমঙ্গলে ৩ কোটি টাকার ভা'রতীয় পণ্য জ'ব্দ
সিলেটে সোয়া ২ কোটি টাকার চো'রাচা'লানির পণ্য জ'ব্দ
সিলেটে হা'মের উপসর্গে শিশুর মৃ'ত্যু, নতুন আ'ক্রান্ত ১১ জন
সম্মিলিত প্রচেষ্টায় উন্নত নগর গড়তে চাই: সিসিক প্রশাসক
এমসি কলেজ জ্ঞানের জগতে নেতৃত্ব দিয়ে যাচ্ছে’ - কাইয়ুম চৌধুরী