সাকিবকে ছাড়াই ওয়ানডে সিরিজের দল ঘোষণা
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৪:২৫ AM

সাকিবকে ছাড়াই ওয়ানডে সিরিজের দল ঘোষণা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০১/১১/২০২৪ ১১:৪৩:২৩ AM

সাকিবকে ছাড়াই ওয়ানডে সিরিজের দল ঘোষণা

ছবি : সংগৃহীত


ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজের পরপরই সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তানের মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ। আগামী ৬ নভেম্বর থেকে দুই দল তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে। আসন্ন সিরিজটি ওয়ানডে সংস্করণের হওয়ায় সাকিব আল হাসান খেলবেন কি না এমন আলোচনা-গুঞ্জন কয়েকদিন ধরেই চলছিল। 

তবে শেষ পর্যন্ত সাকিবকে ছাড়াই শুক্রবার (১ নভেম্বর) ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। দলের অধিনায়ক হিসেবে রয়েছেন নাজমুল হোসেন শান্তই। যদিও প্রোটিয়া সিরিজের সময় গণমাধ্যমে খবর প্রকাশ হয় অধিনায়কত্ব ছাড়ছেন শান্ত। তবে শেষ পর্যন্ত আফগান সিরিজে তাকে দলপতি রেখেই দল ঘোষণা করেছে বিসিবি।

এই সিরিজ দিয়ে প্রথমবারের মতো ওয়ানডে দলে ডাক পেলেন পেসার নাহিদ হাসান। এছাড়া আফগান সিরিজ দিয়ে দীর্ঘদিন পর দলে ফিরেছেন বাঁহাতি ব্যাটার সৌম্য সরকার ও স্পিনার নাসুম আহমেদ।

বাংলাদেশ স্কোয়াড: সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, তাওহিদ হৃদয়, জাকের আলি অনিক, মেহেদী হাসান মিরাজ (সহ অধিনায়ক), রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম ও নাহিদ রানা।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির, প্রতিমন্ত্রী-২ শামা ওবায়েদ
স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে সিসিক প্রশাসকের মতবিনিময়
সিলেটসহ দেশের সব সিটিতে ২-৩ ওয়ার্ডে হবে একটি বড় খেলার মাঠ
ছি*নতাই, কি*শোর গ্যাং ও মা*দক নি*য়ন্ত্রণে সিলেটে অভিযান, গ্রেপ্তার ৬০
২৫ আগস্ট আনুষ্ঠানিক যাত্রা শুরু সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের
শ্রীমঙ্গলে ৩ কোটি টাকার ভা'রতীয় পণ্য জ'ব্দ
সিলেটে সোয়া ২ কোটি টাকার চো'রাচা'লানির পণ্য জ'ব্দ
সিলেটে হা'মের উপসর্গে শিশুর মৃ'ত্যু, নতুন আ'ক্রান্ত ১১ জন
সম্মিলিত প্রচেষ্টায় উন্নত নগর গড়তে চাই: সিসিক প্রশাসক
এমসি কলেজ জ্ঞানের জগতে নেতৃত্ব দিয়ে যাচ্ছে’ - কাইয়ুম চৌধুরী