ব্রাজিল ভক্তদের জন্য দুঃসংবাদ
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১২:১৭ অপরাহ্ন

ব্রাজিল ভক্তদের জন্য দুঃসংবাদ

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ০২/১১/২০২৪ ০২:৩৮:১১ পূর্বাহ্ন

ব্রাজিল ভক্তদের জন্য দুঃসংবাদ

ছবি সংগৃহীত


দীর্ঘ এক বছর পর চোট কাটিয়ে মাঠে ফিরেছেন নেইমার। ক্লাব আল হিলালের হয়ে এফসি চ্যাম্পিয়ন লিগে মাঠে নেমেছেন এই ব্রাজিলিয়ান তারকা। নেইমারের ফেরায় উচ্ছ্বসিত ব্রাজিলিয়ানরা। ধারণা করা হচ্ছিল, বিশ্বকাপ বাছাইয়ের আসন্ন ম্যাচেই ব্রাজিলের জার্সিতে মাঠে দেখা যাবে তাকে। অপেক্ষা ফুরাবে ব্রাজিলিয়ান ভক্তদের।

তবে সেটি এখন সম্ভব হচ্ছে না। আগামী ১৪ ও ২০ নভেম্বর ভেনেজুয়েলা ও উরুগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে এই তারকা ফরোয়ার্ডকে রাখেনি দলটির কোচ দরিভাল জুনিয়র। যার ফলে চলতি বছর আর নেইমারকে ব্রাজিলের জার্সিতে দেখার অপেক্ষা ফুরচ্ছে না তার ভক্তদের।

নেইমারকে দলে না রাখা নিয়ে দরিভাল বলেন, ‘নেইমারের সঙ্গে যা ঘটছে, আমরা সবকিছু কাছ থেকে অনুসরণ করছি। বিশেষ করে ব্রাজিলের হয়ে খেলার সময় তার চোটে পড়ার ঘটনার পর থেকে। গত দুই মাসে দুই–তিনবার তার সঙ্গে আমার কথা হয়েছে। আমরা সবাই তার উন্নতির ব্যাপারে মনোযোগী। সে পুরোপুরি সেরে উঠেছে। কিন্তু মাঠে সে খুব কম মিনিটই পেয়েছে। এটা বড় একটি কারণ। আমার পরেরবার তাকে ফেরানোর জন্য প্রস্তুত থাকব, সেও প্রস্তুত থাকবে।’

নেইমার এই দুটি ম্যাচে খেলতে চেয়েছিলেন বলেও জানান দরিভাল, ‘আমি নিশ্চিত করে বলতে পারি যে, সে দলে থাকতে চেয়েছিল। এবার তাকে দলে রাখতে পারলে আমিও খুশি হতাম। তবে তাকেও পরিস্থিতি বুঝতে হবে। সে খুব কম মিনিটই মাঠে পেয়েছে। কিন্তু তাকে মাঠে কিংবা বেঞ্চে দেখলে আমাদের অনেক দাবি থাকবে। আমার মনে হয়, আমাদের সতর্ক থাকতে হবে।’

নেইমারকে ছাড়াও দলে ‍সুযোগ হয়নি এনদ্রিকের। তবে দলে ফিরেছেন ভিনিসিয়ুস জুনিয়র।

উল্লেখ্য, দক্ষিণ আমেরিকান বাছাইপর্বে ১০ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে চতুর্থ স্থানে আছে ব্রাজিল। সমান ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্জেন্টিনা। ১৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় কলম্বিয়া ও ১৬ পয়েন্ট নিয়ে তৃতীয় উরুগুয়ে। গোল ব্যবধানে ব্রাজিলের চেয়ে এগিয়ে থাকায় এক ধাপ ওপরে উরুগুয়ে।

ব্রাজিলের ২৩ সদস্যের স্কোয়াড -

গোলরক্ষক: বেন্তো, এদেরসন, ওয়েবেরটন।

রক্ষণভাগ: দানিলো, ভ্যান্ডারসন, আবনের, গিলের্মো আরানা, এদের মিলিতাও, গাব্রিয়েল মাগলায়েস, মার্কিনিওস, মুরিলো।

মাঝমাঠ: আন্দ্রে, ব্রুনো গিমারেস, গারসন, লুকাস পাকেতা, আন্দ্রেস পেরেইরা।

আক্রমণভাগ: এস্তেভাও, রদ্রিগো, লুইস হেনরিক, সাভিনিও, ভিনিসিয়ুস জুনিয়র, ইগর জেসুস, রাফিনিয়া।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক