ফের চোটে পড়লেন নেইমার
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১২:১৭ অপরাহ্ন

ফের চোটে পড়লেন নেইমার

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ০৫/১১/২০২৪ ০১:২৩:১৭ পূর্বাহ্ন

ফের চোটে পড়লেন নেইমার

ছবি সংগৃহীত


হাঁটুর ইনজুরি থেকে সেরে উঠে এক বছর পর মাঠে ফিরেছিলেন নেইমার। কিন্তু দুই ম্যাচ না যেতেই ফের চোটের মুখে পড়তে হলো তাকে। তবে তা তেমন গুরুতর নয় বলে জানিয়েছেন তিনি। ফের চোট পেয়ে নেইমার বলেছেন, ‘ডাক্তার আগেই সতর্ক করেছিলেন’

এএফসি চ্যাম্পিয়নস লিগে সোমবার এস্তেগলালের মুখোমুখি হয় আল হিলাল। আলেক্সান্দ্রো মিত্রোভিচের হ্যাটট্রিকে ৩-০ গোলের জয় পায় তারা।

সৌদি ক্লাবটির হয়ে ম্যাচের ৫৮তম মিনিটে মাঠে নামেন নেইমার।  কিন্তু আধা ঘণ্টার কম সময়ের ভেতরই বদলি হয়ে উঠে যেতে হয় তাকে। গোলের জন্য বলে পা বাড়াতে গিয়ে ডান পায়ে টান অনুভব করেন তিনি। এরপর সেখানে হাত দিয়ে বসে পড়েন মাটিতে। এমনটা যে হতে পারে তা আগেই জানতেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। তাই খুব একটা দুশ্চিন্তায় থাকছেন না।

ইনস্টাগ্রামে নেইমার লিখেন, ‘আশা করি, গুরুতর কিছু হবে না… এক বছর বাইরে থাকার পর এমনটা হওয়া স্বাভাবিক। ডাক্তাররা আগে থেকেই আমাকে সতর্ক করেছিলেন। তাই সাবধানী থেকে আরও বেশি সময় খেলতে হবে আমাকে। ’

নেইমারের সেরা রূপ ফিরিয়ে আনতে ধীরে ধীরেই এগোচ্ছে আল হিলাল। যে কারণে আসন্ন বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে তাকে ছাড়াই ব্রাজিলের স্কোয়াড ঘোষণা করেছেন কোচ দরিভাল জুনিয়র। আপাতত কেবল এএফসি চ্যাম্পিয়নস লিগই খেলে যাবেন তিনি। রেজিস্ট্রেশন না হওয়ায় জানুয়ারির আগপর্যন্ত খেলতে পারবেন না সৌদি প্রো লিগে।

গত বছরের অক্টোবরে উরুগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাই খেলার সময় এসিএল ইনজুরিতে পড়েন নেইমার। তাই পরের মাসে অস্ত্রোপচার করাতে হয় তার। এক বছর পর গত ২১ অক্টোবর আল আইনের বিপক্ষে ম্যাচ দিয়ে মাঠে ফেরেন তিনি।  

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক