বিপিএল মাতাতে আসবেন ফুটবল তারকা ও হলিউড স্টার!
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৪:২৫ AM

বিপিএল মাতাতে আসবেন ফুটবল তারকা ও হলিউড স্টার!

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৫/১১/২০২৪ ০৫:৪৩:৫৭ AM

বিপিএল মাতাতে আসবেন ফুটবল তারকা ও হলিউড স্টার!

ছবি : সংগৃহীত


এবারের বিপিএলে মাঠের লড়াইয়ে তেমন বড় তারকার দেখা মেলার সম্ভাবনা কম। তবে মাঠের বাইরে বিপিএলের আকর্ষণ বাড়াতে এবং বিপিএলের ১১তম আসরকে আরও মাতাতে আসতে পারেন একঝাঁক বিশ্বমানের তারকা।

বিশ্বের নামকরা ফুটবলার, ক্রিকেটার এবং হলিউড স্টারদের উপস্থিতির সম্ভাবনা প্রচুর এবার। বিসিবির অন্যতম পরিচালক নাজমুল আবেদিন ফাহিম আজ সোমবার রাতে দিয়েছেন এ তথ্য।

তিনি জানিয়েছেন, এবারের বিপিএলকে আকর্ষণীয় করতে উদ্যোগ নেয়া হয়েছে। তারই অংশ হিসেবে ফুটবলের বিশ্ব তারকা, নামী ক্রিকেটার এবং হলিউডের তারকাদের উপস্থিতির সম্ভাবনা আছে যথেষ্ঠ।

তবে কোন ফুটবল তারকা বা কোন হলিউড স্টারের সঙ্গে কথা-বার্তা চলছে, সে সম্পর্কে কিছু জানাননি নাজমুল আবেদিন ফাহিম। সূচি অনুযায়ী আগামী ৩০ ডিসেম্বর শুরু হওয়ার কথা বিপিএলের ১১তম আসর।

মূলত প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বৈশ্বিক কানেকশনকে কাজে লাগিয়ে বিপিএলকে আকর্ষণীয় করার চিন্তা করছে বিসিবি। এ নিয়ে তারা কয়েক দফা মিটিংও করে ফেলেছে।

বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূস সর্বশেষ প্যারিস অলিম্পিকের পরিকল্পনার সঙ্গে যুক্ত ছিলেন। আজ মিরপুরে বিসিবি পরিচালক নাজমূল আবেদীন সাংবাদিকদের এ নিয়ে বলেছেন, ‘এ ধরনের ইভেন্টের সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে মানুষকে কিভাবে আরও সম্পৃক্ত করতে হয়, মানুষকে উজ্জীবিত করে অন্যান্য সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা যায়, এ বিষয়গুলো আমাদের প্রধান উপদেষ্টার চেয়ে ভালো কেউ জানেন না।’

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির, প্রতিমন্ত্রী-২ শামা ওবায়েদ
স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে সিসিক প্রশাসকের মতবিনিময়
সিলেটসহ দেশের সব সিটিতে ২-৩ ওয়ার্ডে হবে একটি বড় খেলার মাঠ
ছি*নতাই, কি*শোর গ্যাং ও মা*দক নি*য়ন্ত্রণে সিলেটে অভিযান, গ্রেপ্তার ৬০
২৫ আগস্ট আনুষ্ঠানিক যাত্রা শুরু সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের
শ্রীমঙ্গলে ৩ কোটি টাকার ভা'রতীয় পণ্য জ'ব্দ
সিলেটে সোয়া ২ কোটি টাকার চো'রাচা'লানির পণ্য জ'ব্দ
সিলেটে হা'মের উপসর্গে শিশুর মৃ'ত্যু, নতুন আ'ক্রান্ত ১১ জন
সম্মিলিত প্রচেষ্টায় উন্নত নগর গড়তে চাই: সিসিক প্রশাসক
এমসি কলেজ জ্ঞানের জগতে নেতৃত্ব দিয়ে যাচ্ছে’ - কাইয়ুম চৌধুরী