ঘরের মাঠে আবারও বি ধ্ব স্ত রিয়াল মাদ্রিদ
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৪:২৫ AM

ঘরের মাঠে আবারও বি ধ্ব স্ত রিয়াল মাদ্রিদ

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ০৬/১১/২০২৪ ০১:২৫:০১ AM

ঘরের মাঠে আবারও বি ধ্ব স্ত রিয়াল মাদ্রিদ

ছবি সংগৃহীত


কদিন আগেই এল ক্লাসিকোতে বার্সেলোনার বিপক্ষে বিধ্বস্ত হয়েছিল রিয়াল মাদ্রিদ। সেই ব্যর্থতাপ ছাপ পড়লো চ্যাম্পিয়ন্স লিগেও। ইতালিয়ান ক্লাব এসি মিলানের বিপক্ষে যদিও ঘুরে দাঁড়ানোর আভাস দিয়েছে তারা। তবে শেষ পর্যন্ত হার নিয়েই মাঠ ছাড়তে হলো ভিনিসিয়ুসদের।  

চ্যাম্পিয়ন্স লিগে মঙ্গলবার রাতে রিয়ালকে ৩-১ ব্যবধানে হারায় এসি মিলান। শুরুতেই মালিক চাওয়ের গোলে তারা এগিয়ে যাওয়ার পর স্বাগতিকদের সমতায় ফেরান ভিনিসিয়ুস জুনিয়র। বিরতির আগে মিলানকে ফের এগিয়ে নেন আলভারো মোরাতা। তাদের হয়ে শেষ গোলটি করেন টিয়ানি রেইন্ডার্স।

ঘরের মাঠে রিয়াল মাদ্রিদের শুরুটা হয় বিবর্ণ। ফলে ম্যাচের দ্বাদশ মিনিটেই এগিয়ে যায় মিলান। ক্রিস্টিয়ান পুলিসিকের করা কর্ণার থেকে উড়ে আসা বল দারুণ হেডে জালে পাঠান মালিক চাও। পরের মিনিটে অবশ্য সুযোগ পায় রিয়াল। কিন্তু এমবাপ্পের শট ঠেকিয়ে দেন মিলান ডিফেন্ডার।

২৩তম মিনিটে দলকে সমতায় ফেরান ভিনিসিয়ুস। বক্সে তিনিই ফাউলের শিকার হলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। সফল স্পট কিকে আশা বাঁচিয়ে রাখেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। যদিও সেই আসা ভেস্তে যায় ৩৯তম মিনিটে। রিয়াল ডিফেন্ডারকে কাটিয়ে বল বক্সে নিয়ে জালে পাঠানোর চেষ্টা করেন রাফা লেয়াও। যদিও সেটি ঠেকিয়ে দেন লুনিন। তবে ফিরতি শট জালে পাঠান মোরাতা।

পিছিয়ে থাকা রিয়াল মাদ্রিদ বিরতির পরও থাকে বিবর্ণ। অবশ্য বেশ কয়েকটি আক্রমণ করে তারা। তবে সফল হয়নি। উল্টো মিলান বাড়ায় ব্যবধান। ৭৩তম মিনিটে লেয়াও থেকে পাওয়া বল টেনে নিয়ে লুনিনকে বোকা বানিয়ে জাল খুঁজে নেন রেইন্ডার্স। পরবর্তীতে আর কোনো গোল না হলে হার নিয়ে মাঠ ছাড়তে হয় রিয়ালকে।  

৪ ম্যাচে স্রেফ ২ জয়ে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের ১৭ নম্বরে অবস্থান রিয়ালের। সমান পয়েন্ট নিয়ে ১৮ নম্বরে মিলান। 

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির, প্রতিমন্ত্রী-২ শামা ওবায়েদ
স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে সিসিক প্রশাসকের মতবিনিময়
সিলেটসহ দেশের সব সিটিতে ২-৩ ওয়ার্ডে হবে একটি বড় খেলার মাঠ
ছি*নতাই, কি*শোর গ্যাং ও মা*দক নি*য়ন্ত্রণে সিলেটে অভিযান, গ্রেপ্তার ৬০
২৫ আগস্ট আনুষ্ঠানিক যাত্রা শুরু সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের
শ্রীমঙ্গলে ৩ কোটি টাকার ভা'রতীয় পণ্য জ'ব্দ
সিলেটে সোয়া ২ কোটি টাকার চো'রাচা'লানির পণ্য জ'ব্দ
সিলেটে হা'মের উপসর্গে শিশুর মৃ'ত্যু, নতুন আ'ক্রান্ত ১১ জন
সম্মিলিত প্রচেষ্টায় উন্নত নগর গড়তে চাই: সিসিক প্রশাসক
এমসি কলেজ জ্ঞানের জগতে নেতৃত্ব দিয়ে যাচ্ছে’ - কাইয়ুম চৌধুরী