আর্জেন্টিনার স্কোয়াড ঘোষণা, ফিরলেন মার্তিনেজ
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন

আর্জেন্টিনার স্কোয়াড ঘোষণা, ফিরলেন মার্তিনেজ

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ০৬/১১/২০২৪ ০১:৫৫:৪৬ পূর্বাহ্ন

আর্জেন্টিনার স্কোয়াড ঘোষণা, ফিরলেন মার্তিনেজ

ছবি সংগৃহীত


আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি নভেম্বরের দক্ষিণ আমেরিকা বিশ্বকাপ বাছাইপর্বের দুই ম্যাচের জন্য আর্জেন্টিনা জাতীয় দলের স্কোয়াড ঘোষণা করেছেন। ১৪ নভেম্বর প্যারাগুয়ের বিপক্ষে এবং ১৯ নভেম্বর পেরুর বিপক্ষে ম্যাচ খেলবে আর্জেন্টিনা। এই ম্যাচের জন্য চোটে থাকার পরেও ক্রিস্টিয়ান রোমেরো, জিওভানি লো সেলসো এবং নিকোলাস গনসালেসকেও শেষ পর্যন্ত স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয়েছে। তবে দলে জায়গা হারিয়েছেন ফরোয়ার্ড পলো দিবালা।

আর্জেন্টিনা দলের ঘোষিত স্কোয়াডে উল্লেখযোগ্য প্রত্যাবর্তন হলো গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজের, যিনি কনমেবল কর্তৃক দুই ম্যাচ নিষেধাজ্ঞার পর আবারও দলে ফিরেছেন। এছাড়া নেহুয়েন পেরেজ এবং ভ্যালেনটিন ক্যাস্টেলানোসও স্কোয়াডে ফিরেছেন।

অন্যদিকে, কুটি রোমেরো, লো সেলসো এবং নিকো গনসালেস চোটের কারণে কিছুটা শঙ্কায় থাকলেও শেষ পর্যন্ত স্কোয়াডে রয়েছেন। কুটি রোমেরো অ্যাস্টন ভিলার হয়ে খেলার সময় ডান পায়ের আঙুলে ব্যথা পেয়েছিলেন, তবে পরীক্ষায় কোনো বড় আঘাত ধরা পড়েনি। লো সেলসোও তার ডান পায়ের কোয়াড্রিসেপসে মায়োটেনডিনাস ইনজুরি থেকে সুস্থ হয়ে দলে ফিরেছেন। জুভেন্টাস ফরোয়ার্ড নিকো গনসালেসও পুনরুদ্ধার শেষে খেলার জন্য প্রস্তুত।

স্কোয়াডে মারকোস আকুনিয়া এবং পাওলো দিবালা নেই। দিবালা ও আকুনিয়া ফুটবলীয় কারণে দল থেকে বাদ পড়েছেন। এদিকে, দিবু মার্টিনেজের উপস্থিতির কারণে আগের স্কোয়াডের হুয়ান মুসো ও জুলিও সোলারকেও এই দলে রাখা হয়নি।

স্কোয়াডে উল্লেখযোগ্য নতুন সংযোজন হলো এঞ্জো ব্যারেনেচিয়া। দুর্বল ভ্যালেন্সিয়ার হয়ে ভাল পারফর্ম করা এই মিডফিল্ডারকে প্রথমবারের মতো জাতীয় দলে ডাকা হয়েছে। অ্যাস্টন ভিলার অন্তর্ভুক্ত এই খেলোয়াড় বর্তমানে স্প্যানিশ ক্লাবে ধারে খেলছেন এবং এই মৌসুমে সাত ম্যাচে একটি গোল করেছেন।

আর্জেন্টিনা বনাম প্যারাগুয়ে ও পেরু ম্যাচের জন্য স্কোয়াডের সম্পূর্ণ তালিকা:

গোলকিপার: এমিলিয়ানো মার্টিনেজ (অ্যাস্টন ভিলা), ওয়াল্টার বেনিটেজ (পিএসভি), জেরোনিমো রুলি (অলিম্পিক মার্সেই)।

ডিফেন্ডার: নাহুয়েল মোলিনা (অ্যাটলেটিকো মাদ্রিদ), গঞ্জালো মন্টিয়েল (সেভিয়া), ক্রিস্টিয়ান রোমেরো (টটেনহ্যাম), জার্মান পেজেল্লা (রিভার), লিওনার্দো বালর্দি (অলিম্পিক মার্সেই), নিকোলাস ওটামেন্দি (বেনফিকা), নেহুয়েন পেরেজ (পোর্তো), লিসান্দ্রো মার্টিনেজ (ম্যানচেস্টার ইউনাইটেড), নিকোলাস টাগলিয়াফিকো (লিওন)।

মিডফিল্ডার: এঞ্জো ফার্নান্দেজ (চেলসি), লিয়ান্দ্রো পারেদেস (রোম), এক্সেকিয়েল প্যালাসিওস (বায়ার লেভারকুজেন), রদ্রিগো দে পল (অ্যাটলেটিকো মাদ্রিদ), আলেক্সিস ম্যাক অ্যালিস্টার (লিভারপুল), জিওভানি লো সেলসো (রিয়াল বেটিস), এঞ্জো ব্যারেনেচিয়া (ভ্যালেন্সিয়া), থিয়াগো আলমাদা (বোতাফোগো), ফাকুন্দো বুনানোত্তে (লেস্টার), নিকোলাস পাজ (এএস).

ফরোয়ার্ড: লিওনেল মেসি (ইন্টার মায়ামি), আলেহান্দ্রো গার্নাচো (ম্যানচেস্টার ইউনাইটেড), নিকোলাস গনসালেস (জুভেন্টাস), জুলিয়ান আলভারেজ (অ্যাটলেটিকো মাদ্রিদ), লাউতারো মার্টিনেজ (ইন্টার মিলান), ভ্যালেনটিন ক্যাস্টেলানোস (লাজিও)।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক