ব্যাটিং ব্যর্থতায় বড় হা*র বাংলাদেশের
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন

ব্যাটিং ব্যর্থতায় বড় হা*র বাংলাদেশের

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৬/১১/২০২৪ ১১:৩৩:৩৭ পূর্বাহ্ন

ব্যাটিং ব্যর্থতায় বড় হা*র বাংলাদেশের

ছবি: সংগৃহীত


হার দিয়ে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু করলো বাংলাদেশ। তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে ৯২ রানে হেরেছে টাইগাররা। ২৩৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ব্যাটারদের ব্যর্থতায় ১৪৩ রানে অলআউট হয় লাল-সবুজের প্রতিনিধিরা। এই জয়ে সিরিজে ১-০ তে এগিয়ে গেল আফগানরা।

বুধবার (৬ নভেম্বর) সংযুক্ত আরব আমিরাতের শারজাহ স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে মাত্র ৩৫ রানে ৪ উইকেট হারিয়ে ধুঁকতে থাকে আফগানিস্তান। তবে হাশমতউল্লাহ শাহিদি ও মোহাম্মদ নবির ফিফটিতে ২৩৫ রানের চ্যালেঞ্জিং পুঁজি পায় আফগানরা।

নবি ৭৯ বলে ৮৪ ও  হাশমতউল্লাহ ৯২ বলে ৫২ রান করেন। বাংলাদেশের পক্ষে তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান নেন ৪টি করে উইকেট।

২৩৬ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ইনিংসের চতুর্থ ওভারে উইকেট হারায় বাংলাদেশ। দলীয় ১২ রানে ৫ বলে মাত্র ৩ রান করে এ এম গজানফরের বলে আউট হন তানজিদ তামিম। এরপর ক্রিজে আসা অধিনায়ক শান্তকে সঙ্গে নিয়ে ব্যাট করতে থাকেন সৌম্য।

৫৩ রানের জুটি গড়েন এই দুই ব্যাটার। তবে দলীয় ৬৫ রানে ৪৫ বলে ৩৩ রান করে আউট হন সৌম্য। তার বিদায়ের পর মেহেদী হাসান মিরাজকে সঙ্গে নিয়ে রানের চাকা সচল রাখেন শান্ত।

তবে দলীয় ১২০ রানে ৬৮ বলে ৪৭ রান করে সাজঘরে ফিরে যান শান্ত। তার বিদায়ের পরই ধস নামে টাইগার ব্যাটিং লাইনে। মাত্র ১৩ রানের মধ্যে ৬ উইকেট হারায় বাংলাদেশ।

মিরাজ ২৮,মাহমুদউল্লাহ রিয়াদ ২, মুশফিকুর রহিম ১, রিশাদ হোসেন ১, তাওহিদ হৃদয় ১১ শরিফুল ১ ও রানের খাতা খোলার আগেই তাসকিন আহমেদ সাজঘরে ফিরে যান। এতেই ৩৪ অভার ৩ বলে ১৪৩ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। আফগানিস্তানের পক্ষে গজানফর নেন ৬টি উইকেট।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক