এশিয়া কাপ খেলতে পাকিস্তানে লিটন
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০১:২৪ PM

এশিয়া কাপ খেলতে পাকিস্তানে লিটন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৫/০৯/২০২৩ ১২:১২:১৫ PM

এশিয়া কাপ খেলতে পাকিস্তানে লিটন

পাকিস্তানে লিটন। ছবি: সংগ্রহীত


জ্বরের কারণে দলের সাথে যেতে পারেন নি লিটন কুমার দাস। ছিটকে পড়েন পুরো এশিয়া কাপ থেকেই। তার বদলে জায়গা পান উইকেটরক্ষক ব্যাটার এনামুল হক বিজয়কে।


এদিকে সোমবার রাতে দেশ ছাড়েন লিটন। বিকেলেই অবশ্য বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন দাবি করেন, লিটনের এশিয়া কাপ খেলতে যাওয়ার ব্যাপারে কিছুই জানেন না। যদিও মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে লিটনের পাকিস্তান যাওয়ার খবর নিশ্চিত করেছে বিসিবি।  


জাতীয় নির্বাচক প্যানেলের চেয়ারম্যান মিনহাজুল আবেদীন এ নিয়ে বলেছেন, ‘দলের মধ্যে ইনজুরি নিয়ে কিছু চিন্তার জায়গা আছে। টিম ম্যানেজমেন্ট একজন অতিরিক্ত ক্রিকেটারের প্রয়োজন অনুভব করেছে। আমরা বিসিবির মেডিকেল বিভাগ থেকে লিটনের সুস্থতার ব্যাপারে ছাড়পত্র পেয়ে তাকে পাকিস্তানে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছি।’


এশিয়া কাপের শুরুটা একদমই ভালো হয়নি বাংলাদেশের। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচ হারের পর দ্বিতীয়টিতে অবশ্য আফগানিস্তানকে ৮৯ রানে হারিয়ে সুপার ফোর খেলা নিশ্চিত করে তারা। আগামী ৬ সেপ্টেম্বর পাকিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে তারা। পরের দুটি ম্যাচ ৯ ও ১৫ তারিখ।

এস.ডি



শীর্ষ সংবাদ:

সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব
আজমিরীগঞ্জে তিন মোটরসাইকেলের মুখো*মুখি সংঘ*র্ষে নি*হ*ত ৩
নাগরিক সমস্যার সমাধানে পর্যায়ক্রমে কার্যকর উদ্যোগ নেওয়া হবে: সিসিক প্রশাসক
বিএনপির ১৭ বছরের আ*ন্দোলনের ফল জুলাই গণঅ*ভ্যুত্থান’ - এমপি এমরান চৌধুরী
এই বাংলাদেশ সবার, সম্প্রীতির ঐতিহ্য অটুট থাকবে’ - মন্ত্রী আরিফুল হক
সুনামগঞ্জে ৫০ লাখ টাকার ভা'রতীয় শাড়ির চালান জ'ব্দ
সিলেটসহ ৮ অঞ্চলে ঝ'ড়-বৃষ্টির আভাস
অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা
ঝোপঝাড়ে ঢেকে যাচ্ছে সিলেট-জকিগঞ্জ সড়ক
দারিদ্রতা যেন কোনো শিশুর শিক্ষাজীবনের প্রতিবন্ধক না হয়- আব্দুল কাইয়ুম চৌধুরী