এমবাপেকে ছাড়াই ফ্রান্সের স্কোয়াড ঘোষণা
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৫:২৪ AM

এমবাপেকে ছাড়াই ফ্রান্সের স্কোয়াড ঘোষণা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৭/১১/২০২৪ ০৮:৩৫:২০ AM

এমবাপেকে ছাড়াই ফ্রান্সের স্কোয়াড ঘোষণা

ছবি: সংগৃহীত


চলতি নভেম্বরেই নেশন্স লিগের দুটি ম্যাচ খেলবে ফ্রান্স। তবে টানা দ্বিতীয় দফায় অধিনায়ক কিলিয়ান এমবাপেকেই ছাড়াই দিদিয়ের দেশম ফরাসিদের স্কোয়াড ঘোষণা করেছে। এ নিয়ে কথা বললেও, ঠিক কী কারণে এমবাপে জাতীয় দলের বাইরে রয়েছেন সেটি বলেননি তিনি। তবে ধারণা করা হচ্ছে রিয়াল মাদ্রিদের হয়ে বাজে ফর্মের প্রভাব থাকতে পারে দেশমের এমন সিদ্ধান্তে।

উয়েফা নেশন্স লিগে ইতালি ও ইসরায়েলের বিপক্ষে আসন্ন দুই ম্যাচের জন্য ফ্রান্স আজ (বৃহস্পতিবার) দল ঘোষণা করেছে। যেখানে প্রথমবারের মতো ডাক পেয়েছেন গোলরক্ষক লুকাস শেভালিয়ের। এ ছাড়া মাঝের বিরতির পর ফরাসি স্কোয়াডে ফিরেছেন মিডফিল্ডার আন্দ্রে র‌্যাবিয়ট। তবে আলোচনার কেন্দ্রে এমাবাপের অনুপস্থিতি!

দল ঘোষণার পর কথা বলেছেন ফ্রান্স কোচ দেশম। এ সময় এমবাপের না থাকা নিয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘এমবাপের সঙ্গে আমাদের একাধিকবার কথা হয়েছে এবং আমি তাকে এবারও বাইরে রাখার সিদ্ধান্ত নিয়েছি। তবে দুটি বিষয় স্পষ্ট করছি– এমবাপে জাতীয় দলে খেলতে চায় এবং তাকে বাইরে রাখার বিষয়ে ভিন্ন কোনো ইস্যু নেই।’

নেশন্স লিগের ম্যাচে আগামী ১৫ নভেম্বর ইসরায়েলের মুখোমুখি হবে ফ্রান্স। বাংলাদেশ সময় রাত পৌনে ২টায় স্তাদে দ্য ফ্রান্সে ম্যাচটি অনুষ্ঠিত হবে। পরবর্তীতে ১৮ নভেম্বর একই সময়ে ইতালির মাঠ সান সিরোয় স্বাগতিকদের মোকাবিলা করবে ফ্রান্স। এখন পর্যন্ত নেশন্স লিগে ৪ ম্যাচে ৩ জয় ও এক হার নিয়ে পয়েন্ট টেবিলের ফরাসিরা দুইয়ে আছে। তাদের চেয়ে এক পয়েন্ট (১০) বেশি নিয়ে শীর্ষে ইতালি।

প্রসঙ্গত, ২৫ বছর বয়সী ফরাসি অধিনায়ক এমবাপে চলতি মৌসুমের শুরুতে পিএসজি ছেড়ে যোগ দেন রিয়াল মাদ্রিদে। তবে সেখানে ধারাবাহিক ফর্ম দেখাতে না পারা নিয়ে তার অস্বস্তি রয়েছে। বিশেষত এল-ক্লাসিকোয় বার্সেলোনা এবং চ্যাম্পিয়ন্স লিগে এসি মিলানের কাছে রিয়ালের হারের ম্যাচে তিনি ছিলেন নিজের ছায়া হয়ে। এর আগে নেশন্স লিগের সর্বশেষ রাউন্ডেও তাকে দলে রাখেননি দেশম, যদিও সেই সময় তিনি বিশ্রামের যুক্তি দেখিয়েছিলেন।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির, প্রতিমন্ত্রী-২ শামা ওবায়েদ
স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে সিসিক প্রশাসকের মতবিনিময়
সিলেটসহ দেশের সব সিটিতে ২-৩ ওয়ার্ডে হবে একটি বড় খেলার মাঠ
ছি*নতাই, কি*শোর গ্যাং ও মা*দক নি*য়ন্ত্রণে সিলেটে অভিযান, গ্রেপ্তার ৬০
২৫ আগস্ট আনুষ্ঠানিক যাত্রা শুরু সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের
শ্রীমঙ্গলে ৩ কোটি টাকার ভা'রতীয় পণ্য জ'ব্দ
সিলেটে সোয়া ২ কোটি টাকার চো'রাচা'লানির পণ্য জ'ব্দ
সিলেটে হা'মের উপসর্গে শিশুর মৃ'ত্যু, নতুন আ'ক্রান্ত ১১ জন
সম্মিলিত প্রচেষ্টায় উন্নত নগর গড়তে চাই: সিসিক প্রশাসক
এমসি কলেজ জ্ঞানের জগতে নেতৃত্ব দিয়ে যাচ্ছে’ - কাইয়ুম চৌধুরী