চোটে পড়ে এশিয়া কাপ শেষ শান্তর
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০১:২৪ PM

চোটে পড়ে এশিয়া কাপ শেষ শান্তর

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৫/০৯/২০২৩ ০৪:০২:১১ AM

চোটে পড়ে এশিয়া কাপ শেষ শান্তর

নাজমুল হোসেন শান্ত


চোটের কারণে এশিয়া কাপ শেষ হয়ে গেল নাজমুল হোসেন শান্তর।

মঙ্গলবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে। শান্তর ভেরিফায়েড ফেসবুক পেজেও এর সত্যতা নিশ্চিত করা হয়েছে।

ফেসুবক পোস্টে বলা হয়, ‘এশিয়া কাপ ২০২৩- এ আমার যাত্রা এখানেই শেষ। পেশি ছিঁড়ে যাওয়া সংক্রান্ত সমস্যায় ভুগছি এবং আর এ টুর্নামেন্টে খেলব না।’

তিনি লিখেছেন, ‘আমার বাংলাদেশ দলের প্রতি শুভ কামনা রইল বাকি টুর্নামেন্টের জন্য। শিগগিরই দেশে ফিরছি এবং বিশ্বকাপের প্রস্তুতি নিচ্ছি ইনশাআল্লাহ। সবাইকে সমর্থনের জন্য ধন্যবাদ।’

শান্তর ছিটকে পড়ার খবর জানিয়ে জাতীয় দলের ফিজিও বায়েজীদুল ইসলাম খান জানিয়েছেন, আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ের সময়ই শান্ত তার হ্যামস্ট্রিংয়ের চোটের কথা জানিয়েছিলেন। পরে তিনি ফিল্ডিংও করতে পারেননি।

তিনি জানান, এমআরআই করিয়ে একটা মাসল টিয়ার পাওয়া গেছে। যার পরিপ্রেক্ষিতে এশিয়া কাপে তার না খেলার সিদ্ধান্ত এসেছে।

শ্রীলঙ্কার বিপক্ষে ১৬৪ রানে বাংলাদেশ দল অলআউট হয়ে যাওয়ার ম্যাচে একা লড়াই করে ১২২ বলে ৮৯ রান করেন শান্ত। বাঁচা-মরার লড়াইয়ে আফগানিস্তানের বিপক্ষে ১০৫ বল খেলে করেন ১০৪ রান।

ডি ডি



শীর্ষ সংবাদ:

সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব
আজমিরীগঞ্জে তিন মোটরসাইকেলের মুখো*মুখি সংঘ*র্ষে নি*হ*ত ৩
নাগরিক সমস্যার সমাধানে পর্যায়ক্রমে কার্যকর উদ্যোগ নেওয়া হবে: সিসিক প্রশাসক
বিএনপির ১৭ বছরের আ*ন্দোলনের ফল জুলাই গণঅ*ভ্যুত্থান’ - এমপি এমরান চৌধুরী
এই বাংলাদেশ সবার, সম্প্রীতির ঐতিহ্য অটুট থাকবে’ - মন্ত্রী আরিফুল হক
সুনামগঞ্জে ৫০ লাখ টাকার ভা'রতীয় শাড়ির চালান জ'ব্দ
সিলেটসহ ৮ অঞ্চলে ঝ'ড়-বৃষ্টির আভাস
অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা
ঝোপঝাড়ে ঢেকে যাচ্ছে সিলেট-জকিগঞ্জ সড়ক
দারিদ্রতা যেন কোনো শিশুর শিক্ষাজীবনের প্রতিবন্ধক না হয়- আব্দুল কাইয়ুম চৌধুরী