দুঃখ তোমাকে ছুঁতে না পারুক
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন

আসিফ ইকবাল আরিফ

দুঃখ তোমাকে ছুঁতে না পারুক

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৯/০৬/২০২৩ ১০:১০:৩৮ পূর্বাহ্ন

দুঃখ তোমাকে ছুঁতে না পারুক

আসিফ ইকবাল আরিফ


যেটাকে সুখ ভেবে দৌড়ে হাঁপিয়ে উঠছো - ওটা বোধহয় সুখ নয়!

ওটা পাওয়ার পরে বোধহয় তোমারও অসুখ বেড়ে যাবে!

যেভাবে অসুখ বেড়েছে আমার!

প্রথমে তোমার ঘুম কমে যাবে, ক্লান্তিতেও তুমি ঘুমোতে ভুলে যাবে!

এরপর রাত জাগা শুরু হবে, কমে যাবে জীবনে বেঁচে থাকার ইচ্ছেটুকুও!

এরপর হয়তো তোমাকেও পেয়ে বসবে বিষাদের অবসাদ!

তোমারও হয়তো দম বন্ধ হয়ে আসবে মাঝে মাঝে!

এতোটুকুও হয়তো আর বেঁচে থাকতে ইচ্ছে হবে না তোমার!


যখন তুমি দেখবে তুমি অনুভুতিহীন এক মেশিনে পরিনত হয়েছো!

সবাই তোমার থেকে পাওয়ার আশাতেই বসে থাকবে!

আর তুমি যত্নহীন এক মেশিনের মতো বিলিয়ে দিচ্ছো নিজের সব!

তখন তোমার বেঁচে থাকার ইচ্ছে হয়তো একেবারেই মরে যাবে!

সেসময় তোমার চারপাশে থাকবে শুধু দায়িত্ব, কর্তব্য আর লোক দেখানো মুখের হাসি!

এখন যেভাবে চলছি আমি আর আমার সময়!

অপেক্ষা করো তুমিও বোধহয় সেই সময় পাবে খুব দ্রুতই।


সেসময় হয়তো চোখ দু'টো ঝাপসা হয়ে আসবে!

তখন তোমার বিকেল রোদ দেখতে ইচ্ছে হবে,

ইচ্ছে হবে জোছনার আলো মাখতে!

হয়তো তোমার ঘর তখন ছেয়ে থাকবে নিয়ন আলোতে!

তখন জোছনার রঙ তোমার নাগালের বাইরে চলে যাবে! 


তখন তুমি খুব বেশি হতাশ হয়ে যেও না! 

হতাশা খুব গোপনে মেরে ফেলে; যেভাবে মরেছি আমি!


তোমার কোল জুড়ে সব থাকুক; সুখ থাকুক, রোদ থাকুক আনন্দের!

তবে কখনো যেনো তোমাকে ছুঁতে না পারে অসুখ, দুঃখ আর গোপন ব্যথা!

মাহমুদ/জৈন্তাবার্তা



শীর্ষ সংবাদ:

জাফলং চা-বাগানের শ্রমিকদের পাশে মোস্তাফিজুর রহমান কাওছার
কারাতে প্রশিক্ষণের মাধ্যমে আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তুলতে হবে
জুড়ীতে নি/ষিদ্ধ ছাত্রলীগের ১৭ জনের নাম উল্লেখ করে মা/মলা
পানি সংকট নিরসনে স্বল্প ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা করছে সিসিক : প্রশাসক
ফ্যামিলি কার্ড বাস্তবায়নে নির্ভুল তথ্য সংগ্রহের নির্দেশ সিসিক প্রশাসকের
সুনামগঞ্জে বৃদ্ধাকে কু/পি/য়ে হ/ত্যা, ছেলে আ/টক
সিলেটে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু
খাদ্য নিরাপত্তার ঝুঁ/কিতে বিশ্বের ২৬ কোটি মানুষ
পাসের হার নয়, শিক্ষার গুণগত মানে নজর দিতে হবে: সিসিক প্রশাসক
সিলেটের সম্প্রীতির ঐতিহ্য ধরে রাখতে হবে: সিসিক প্রশাসক