বার্নাব্যুতে জোড়া দুঃ সং বা দ পেল ব্রাজিল
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন

বার্নাব্যুতে জোড়া দুঃ সং বা দ পেল ব্রাজিল

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৯/১১/২০২৪ ০৯:২১:৫১ পূর্বাহ্ন

বার্নাব্যুতে জোড়া দুঃ সং  বা দ পেল ব্রাজিল

ছবি: সংগৃহীত


আন্তর্জাতিক বিরতিতে যাওয়ার আগে লা লিগায় নিজেদের শেষ ম্যাচ খেলছে রিয়াল মাদ্রিদ। এরপর লাতিনের দেশগুলো বিশ্বকাপ বাছাই আর ইউরোপ মাতবে নেশন্স লিগের খেলায়। নভেম্বর উইন্ডোতে দুটি ম্যাচ রয়েছে ব্রাজিলের। তার আগে তাদের দুই তারকা ফুটবলার রিয়ালের জার্সিতে ইনজুরিতে পড়েছেন। এর মধ্যে ডিফেন্ডার এডার মিলিটাওয়ের চোট বেশি শঙ্কার, স্ট্রেচারে শুয়ে কাঁদতে কাঁদতে মাঠ ছাড়েন তিনি।

ওসাসুনার বিপক্ষে ম্যাচটি রিয়াল জিতেছে ৪–০ গোলের বড় ব্যবধানে। যেখানে আরেক ব্রাজিলিয়ান উইঙ্গার ভিনিসিয়ুস জুনিয়র হ্যাটট্রিক করেছেন। আরেকটি গোল করেন জ্যুড বেলিংহ্যাম। তবে আলোচনায় রয়েছে দুই ব্রাজিলিয়ানের ইনজুরি। স্ট্রাইকার রদ্রিগো গোয়েস আজই ইনজুরি কাটিয়ে মাঠে ফিরেছিলেন। খেলার ২০ মিনিটেই তাকে বদলি বানিয়ে মাঠে নামানো হয় তরুণ মিডফিল্ডার ব্রাহিম দিয়াজকে।  

এর মাত্র মিনিট দশেকের মাথায় বড় আঘাতটা পায় রিয়াল ও ব্রাজিল। গত মৌসুমে এসিএল ইনজুরির কারণে প্রায় পুরোটা সময় মাঠের বাইরে ছিলেন মিলিটাও। তার সেই চোট ছিল বাঁ পায়ে। এবার ওসাসুনার বিপক্ষে এই সেন্টারব্যাক ডান পায়ের হাঁটুতে আঘাত পেয়েছেন। সঙ্গে সঙ্গেই মাঠে ব্যথায় কাতরাতে দেখা যায় তাকে। পরে স্ট্রেচারে শুয়ে কাঁদতে কাঁদতে মিলিটাওকে মাঠ ছাড়তে হয়েছে।

মাদ্রিদের ক্লাবটি আগে থেকেই চোটের সমস্যায় রয়েছে। রাইটব্যাক দানি কারভাহাল এসিএলের চোটে পড়েছেন গত মাসে। যা তাকে পুরো মৌসুমের জন্য ছিটকে দিয়েছে। সেই ধাক্কায় মাঠের পারফরম্যান্সে ভুগতে হচ্ছে কার্লো আনচেলত্তির দলটিকে। এ ছাড়া অঁরেলিয়ে চুয়ামেনি ও থিবো কোর্তোয়াও চোটের কারণে মাঠের বাইরে আছেন। ডিসেম্বরের আগে তাদের মাঠে ফেরার সম্ভাবনা কম। তবে গত বছর চোটে পড়া ডেভিড আলাবা অনুশীলনে ফিরেছেন সম্প্রতি। 

এদিকে, বিশ্বকাপ বাছাইপর্বের খেলায় ১৪ নভেম্বর (বৃহস্পতিবার) রাত ৩টায় ভেনেজুয়েলার বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। পরের ম্যাচে ২০ নভেম্বর (বুধবার) ভোর পৌনে ৭টায় সেলেসাওরা খেলবে উরুগুয়ের বিপক্ষে। আসন্ন দুই ম্যাচের জন্য ঘোষিত দলে মিলিটাও ও রদ্রিগো দুজনেই আছেন। যদিও তাদের চোট কতটা গুরুতর সেটি এখনও জানা যায়নি। তবুও মিলিটাওয়ের চোট খুব একটা আশা দেবে না ব্রাজিলকে। 

বিশ্বকাপ বাছাইয়ে এখন পর্যন্ত ১০ ম্যাচে পাঁচটি জয়, চার ম্যাচ হার ও এক ড্রয়ে ১৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার চতুর্থ স্থানে আছে ব্রাজিল। সমান ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ৭ জয়, দুটি হার ও একটি ড্র করেছে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক