সিরিজ নির্ধারণী ম্যাচে আজ আফগানিস্তানের মুখোমুখি টাইগাররা
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন

সিরিজ নির্ধারণী ম্যাচে আজ আফগানিস্তানের মুখোমুখি টাইগাররা

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১১/১১/২০২৪ ১২:১৬:০৭ অপরাহ্ন

সিরিজ নির্ধারণী ম্যাচে আজ আফগানিস্তানের মুখোমুখি টাইগাররা

ছবি সংগৃহীত


সংযুক্ত আরব আমিরাতে বিকেলে আফগানিস্তানের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ ক্রিকেট দল। তবে কয়েক ঘন্টা পর শুরু হওয়া ম্যাচের আগে দুঃসংবাদ পেয়েছে বাংলাদেশ। কুঁচকির চোটের কারণে সিরিজ নির্ধারণী শেষ ওয়ানডেতে খেলতে পারছেন না অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

সোমবার (১১ নভেমম্বর) বাংলাদেশ সময় বিকেল ৪টায় শারজায় আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটি শুরু হবে। প্রথম দুই ম্যাচ শেষে ১-১ সমতা থাকায় এই ম্যাচটিই এখন হয়ে উঠেছে সিরিজের 'ফাইনাল'।

গত ৯ নভেম্বর দ্বিতীয় ওয়ানডেতে ব্যাট হাতে ১১৯ বলে ৭৬ রান করে দলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন অধিনায়ক শান্দ। তবে ফিল্ডিংয়ের সময় কুঁচকিতে চোট পাওয়ায় ম্যাচের পর তাকে বিশ্রামে যেতে হয়। এমআরআই রিপোর্টে দেখা গেছে, চোটটি গুরুতর এবং এতে দ্রুত সেরে উঠতে অন্তত এক সপ্তাহ লাগতে পারে। এই চোটের কারণে আজকের ম্যাচে নাজমুল খেলতে পারবেন না, তার পরিবর্তে দলকে নেতৃত্ব দেবেন মেহেদী হাসান মিরাজ।

এ চোটের জন্য নাজমুলকে সম্ভবত আরও কয়েক সপ্তাহ মাঠের বাইরে থাকতে হতে পারে। এমনকি ২২ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজেও তার খেলা অনিশ্চিত। বাংলাদেশ দলের একটি সূত্র জানিয়েছে, প্রথম টেস্টে নাজমুলের মাঠে নামার সম্ভাবনা কম। কারণ পূর্ণ সুস্থতা না পেলে তাঁর চোট আরও খারাপ হতে পারে।

শারজার প্রথম ওয়ানডের পরই বাংলাদেশ হারিয়েছে অভিজ্ঞ ব্যাটসম্যান মুশফিকুর রহিমকে। আঙুলের চোটের কারণে শুধু এই সিরিজই নয়, তিনি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ থেকেও ছিটকে গেছেন। মুশফিকের পর নাজমুলের চোটে আফগানিস্তানের বিপক্ষে ছোট্ট সিরিজটি বাংলাদেশের জন্য বড় ধাক্কা হয়ে দাঁড়িয়েছে।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক