অতিরিক্ত পানি পান করলে আকস্মিক মৃত্যু হতে পারে!
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৪ PM

অতিরিক্ত পানি পান করলে আকস্মিক মৃত্যু হতে পারে!

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৬/০৯/২০২৩ ১২:০০:১১ PM

অতিরিক্ত পানি পান করলে আকস্মিক মৃত্যু হতে পারে!

ছবি: সংগৃহীত


অনেকেই মনে করেন যে পানি পান করলেই ওজন নিয়ন্ত্রণে আসবে। কিন্তু সত্যিই কি অতিরিক্ত পানি পান করলে ওজন নিয়ন্ত্রণে আসে? এই বিষয়ে ভারতের বেঙ্গালুরুর অ্যাপোলো হাসপাতালের চিফ ক্লিনিক্যাল নিউট্রিশনিস্ট ডা. প্রিয়াঙ্কা রোহাতগি জানিয়েছেন, অনেকেই ওজন কমানোর জন্য খালি পেটে পানি খেয়ে থাকেন তবে এতে অন্যান্য শারীরিক সমস্যাও দেখা দিতে পারে। শরীরে হঠাৎ করে প্রচুর পানি প্রবেশ করলে সোডিয়ামের মারাত্মক ঘাটতি দেখা দেয়। এর ফলে আকস্মিক মৃত্যুও হতে পারে। তাই শুধু পানি না খেয়ে থাকাও খুব ভালো বিকল্প নয়।

খাবার ঠিক করে খেয়ে বেশি করে পানি পান করলে স্থূলতা কিছুটা হলেও কমানো যায় দাবি করে এ বিশেষজ্ঞ বলেন, অনিয়ন্ত্রিতভাবে ভুল জিনিস খাওয়া, শারীরিক পরিশ্রম না করা, পর্যাপ্ত ঘুম না হওয়া এবং মানসিক চাপ মূলত স্থূলতার জন্য দায়ী। সেজন্য এসব বদ অভ্যাস ত্যাগ করতে হবে।

তবে বেশি পানিপান করলে খিদে কম পায় যা ওজন কমাতে সহায়ক। হেলথলাইনের খবর অনুযায়ী, একটি সমীক্ষায় দেখা গিয়েছে যে একজন ব্যক্তি যখন বেশি পানি পান করলে, ১০ মিনিটের মধ্যে ক্যালোরি পোড়ানোর তীব্রতা ২৪ থেকে ৩০ শতাংশ বেড়ে যায়। (প্রতিবেদনটি সাধারণ তথ্যের ওপর, বিস্তারিত জানতে হলে বিশেষজ্ঞের পরামর্শ নিন) 

এম সি



শীর্ষ সংবাদ:

নগর উন্নয়নে নগরবাসীর সহযোগিতা প্রয়োজন: সিসিক প্রশাসক
নারীকে উ/ত্যক্ত ও অ/শালীন অঙ্গভঙ্গি, যুবকের ৫০ দিনের কা/রাদণ্ড
যোগাযোগ ব্যবস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: সিসিক প্রশাসক
সমাজসেবা কার্যক্রম সম্প্রসারণে গুরুত্ব দিচ্ছে সরকার: সিসিক প্রশাসক
সিলেটে সন্দেহজনক হা'মে আরেক মৃ'ত্যু
সিলেটসহ বিভিন্ন স্থানে পাঁচ দিন বৃষ্টির আভাস
সবাইকে সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর
নারীদের স্বস্তি ও আস্থা বাড়াবে ‘অল ওমেন মেটারনিটি কেয়ার’: সিসিক প্রশাসক
ফ্যাসি/স্ট আমলের অ/সাধু ব্যবসায়ীদের কারণেই ঘরে ঘরে বিদ্যুতের ক/ষ্ট: এমপি এমরান
স্বরাষ্ট্রমন্ত্রীর আশ্বাসে ন্যায়বি/চারের অপেক্ষায় স্বজনরা