‘বিশ্বসেরা দলের প্রতিনিধিত্ব করেছি’, ব্রাজিল দলে সুযোগ পেয়ে আবনের
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:১৯ PM

‘বিশ্বসেরা দলের প্রতিনিধিত্ব করেছি’, ব্রাজিল দলে সুযোগ পেয়ে আবনের

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৮/১১/২০২৪ ১১:১১:৩৪ AM

‘বিশ্বসেরা দলের প্রতিনিধিত্ব করেছি’, ব্রাজিল দলে সুযোগ পেয়ে আবনের

ছবি: সংগৃহীত


গত অক্টোবরের বিশ্বকাপ বাছাইয়ে চিলির বিপক্ষে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হয় আবনের ভিনিসিয়ুসের। তার খেলা প্রথম ম্যাচেই জয় পেয়েছিল ব্রাজিল। এরপর আরও দুই ম্যাচ খেলেছে দল। সেই দুই ম্যাচেও সুযোগ পান তিনি। ব্রাজিলের জার্সিতে খেলতে পেরে নিজেকে গর্বিত মনে করছেন এই লেফট ব্যাক।

বাংলাদেশ সময় আগামী বুধবার চলতি বছরের শেষ বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলবে ব্রাজিল। উরুগুয়ের বিপক্ষে গুরুত্বপূর্ণ এই ম্যাচের শুরুর একাদশে আবনেরের থাকার সম্ভাবনা প্রবল। ম্যাচটিকে সামনে রেখে সংবাদ সম্মেলনে এসে এই ডিফেন্ডার বললেন, ক্যারিয়ারের বিশেষ এক সময় পার করছেন তিনি।

তিনি বলেন, 'আমি খুবই বিশেষ একটি মুহূর্তের মধ্যে আছি, যার জন্য আমি দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিলাম। বিশ্বের সেরা দলের প্রতিনিধিত্ব করা গর্বের। প্রতিদিনের পরিশ্রমের মাধ্যমে আমি এখানে এসেছি। দল ও আমি ক্রমাগত বিকশিত হচ্ছি, খেলার কৌশল বুঝতেছি এবং প্রতিটি ম্যাচে উন্নতি করছি।'

আসছে ম্যাচকে সামনে রেখে দলকে হতাশ না হতে বললেন মার্কিনিয়োস। পিএসজির অভিজ্ঞ এই ডিফেন্ডারের মতে, ফল নিজেদের পক্ষে না এলেও সর্বোচ্চ চেষ্টা করছে দল। তিনি বলেন, 'যদিও অনেক কারণে জাতীয় দলের প্রতি মানুষের আশা নষ্ট হয়ে যেতে পারে, তারপরও আমরা চাই তারা যেন দলের প্রতি তাদের আবেগ হারিয়ে না ফেলে।'

'আমরা এখনও অনেক কিছুতে ভুল করব। কারণ খেলোয়াড় ও দলে নানা পরিবর্তনের কারণে এই পালাবদল আমাদের কাছে এখনও একেবারেই নতুন। তবে আমাদের ভুলের পরিমাণ কম হলে, এটা আমাদের খুশি করে।'-যোগ করেন তিনি।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেটে টানা ৫ দিন ভারী বৃষ্টির আভাস
এক সপ্তাহের মধ্যে অবৈধ দালালদের তথ্য চাইলেন মন্ত্রী আরিফুল হক
প্রশিক্ষণে অর্জিত জ্ঞান বাস্তব জীবনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে- সিসিক প্রশাসক
গোলাপগঞ্জে এএসআইসহ ৭ জনের বিরুদ্ধে জমি দখল ও হামলার অ*ভিযোগ
জৈন্তাপুর-কানাইঘাটে ৫৬ লাখ টাকার সিগারেট, গরু ও চা-পাতা জ*ব্দ
প্যানেল দ্ব*ন্দ্বে থ*মকে আছে কার্যক্রম, ভো*গান্তিতে ১৭ হাজার মানুষ
সাংস্কৃতিক অনুষ্ঠানে বা*ধা দেওয়ার মানসিকতা সরকারের নেই: তথ্যমন্ত্রী
সিউককে সমন্বিত উন্নয়ন নিশ্চিতের দায়িত্ব নিতে হবে: মুক্তাদির
সিলেটে প্রায় পৌনে ১ কোটি টাকার ভা'রতীয় পণ্য জ'ব্দ
সিলেট বিভাগে হা'ম ও উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১৪৫