ম্যাচের একদিন আগে একাদশ জানালো ব্রাজিল
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:৪৭ PM

ম্যাচের একদিন আগে একাদশ জানালো ব্রাজিল

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৯/১১/২০২৪ ০১:৩৫:১৭ AM

ম্যাচের একদিন আগে একাদশ জানালো ব্রাজিল

ছবি সংগৃহীত


ক্রিকেটে বাজবল তত্ত্ব চালুর পর ইংল্যান্ড ক্রিকেট দল নিজেদের ম্যাচের একদিন আগেই একাদশ ঘোষণা করার রীতি শুরু করে। পাকিস্তান ক্রিকেটও বর্তমানে সেই একই পথে হাঁটছে। তবে এবার ক্রিকেট থেকে ফুটবলেও দেখা গেল এমন কিছু। উরুগুয়ের বিপক্ষে মহাগুরুত্বপূর্ণ ম্যাচের আগেরদিন প্রেস কনফারেন্সে এসে নিজেদের একাদশ জানিয়ে দিলেন ব্রাজিল কোচ দরিভাল জুনিয়র। 

উরুগুয়ের বিপক্ষে এই ম্যাচ দিয়েই ব্রাজিল শেষ করবে তাদের ২০২৪ সাল। ঘটনাবহুল এই বছরেই কোচ হয়ে এসেছেন দরিভাল জুনিয়র। এই বছরেই কোপা আমেরিকায় বাজে ফলাফল করে সমালোচনার তীরে বিদ্ধ হয়েছেন। ২০২২ বিশ্বকাপের পর থেকে ব্রাজিল ফুটবলে যে সংকটের গল্প চলছে, সেটা জারি ছিল এই বছরেও। 

অবশ্য অক্টোবরের উইন্ডোতে টানা দুই জয় তুলে নিয়ে কিছুটা অন্তত ঘুরে দাঁড়ানোর আভাস দিয়েছিল ব্রাজিল। কিন্তু ওই পর্যন্তই। নিজেদের শেষ ম্যাচে ভেনেজুয়েলার বিপক্ষে ১-১ গোলে ড্র করে নিজেদের ধারাবাহিকতা নষ্ট করেছে সেলেসাওরা। তবে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় আছে ব্রাজিলের। উরুগুয়েকে হারিয়েই বছর শেষ করতে চায় তারা।

বছরের শেষ ম্যাচে গোলরক্ষক হিসেবে এডারসনকেই ধরে রেখেছেন দরিভাল। দুই সেন্ট্রারব্যাক মার্কিনিওস, গ্যাব্রিয়েল মাঘলেইয়াসকে সঙ্গ দেবেন দানিলো ও আবনের। ব্রুনো গিমারায়েস, গেরসন ও রাফিনিয়া থাকছেন মিডফিল্ডে। আক্রমণে ভিনিসিয়ুস জুনিয়রকে সঙ্গ দেবেন ইগর হেসুস এবং সাভিনহো। যার অর্থ এই ম্যাচে কেবল এক পরিবর্তন নিয়েই দলকে মাঠে নামাবেন ব্রাজিল কোচ।

রোববার নিজেদের শেষ অনুশীলনে এই ফর্মেশনেই অনুশীলন করেছিল ব্রাজিল। আর সোমবার এসে প্রেস কনফারেন্সে একাদশ ষোষণা করেন। দলে যুক্ত হয়েছেন দানিলো। ভ্যান্ডারসনের দুই ম্যাচের নিষেধাজ্ঞার ফলে দানিলো একাদশে ফিরছেন। সেইসঙ্গে অধিনায়কের দায়িত্বটাও সামলাবেন তিনিই। আগের ম্যাচগুলোতে এই ডিফেন্ডার ছিলেন সাইডবেঞ্চে।

বর্তমানে ১৭ পয়েন্ট নিয়ে কনমেবল অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের চতুর্থ স্থানে আছে ব্রাজিল। সবার ওপরে আর্জেন্টিনা। তাদের পয়েন্ট ২২। দুইয়ে থাকা উরুগুয়ের পয়েন্ট ১৯, সমান পয়েন্টে কলম্বিয়া পিছিয়ে আছে গোলব্যবধানে। 

উরুগুয়ের বিপক্ষে ব্রাজিলের সবশেষ ম্যাচের স্মৃতিও সুখকর না। শেষবার দুই দলের দেখা হয়েছিল কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে। সেবারে টাইব্রেকারে হেরে টুর্নামেন্ট থেকে বাদ পড়েছিল ব্রাজিল। 

উরুগুয়ে ম্যাচে ব্রাজিল একাদশ : এডারসন; দানিলো, মার্কিনিওস, গ্যাব্রিয়েল মাঘলেইয়াস ও অ্যাবনার; ব্রুনো গিমারায়েস, গেরসন, রাফিনিয়া; ভিনিসিয়ুস জুনিয়র, ইগর হেসুস এবং সাভিনহো।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

হবিগঞ্জে মোটরসাইকেল-টমটমের মুখোমুখি সংঘর্ষে যু'বক নি'হত
সিলেটে হা'ম ও উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১৪৬
এক সপ্তাহের মধ্যে অবৈধ দালালদের তথ্য চাইলেন মন্ত্রী আরিফুল হক
প্রশিক্ষণে অর্জিত জ্ঞান বাস্তব জীবনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে- সিসিক প্রশাসক
গোলাপগঞ্জে এএসআইসহ ৭ জনের বিরুদ্ধে জমি দখল ও হামলার অ*ভিযোগ
জৈন্তাপুর-কানাইঘাটে ৫৬ লাখ টাকার সিগারেট, গরু ও চা-পাতা জ*ব্দ
প্যানেল দ্ব*ন্দ্বে থ*মকে আছে কার্যক্রম, ভো*গান্তিতে ১৭ হাজার মানুষ
সাংস্কৃতিক অনুষ্ঠানে বা*ধা দেওয়ার মানসিকতা সরকারের নেই: তথ্যমন্ত্রী
সিউককে সমন্বিত উন্নয়ন নিশ্চিতের দায়িত্ব নিতে হবে: মুক্তাদির
সিলেটে প্রায় পৌনে ১ কোটি টাকার ভা'রতীয় পণ্য জ'ব্দ