যে তিন ব্যক্তির দোয়া আল্লাহ ফিরিয়ে দেন না
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন

যে তিন ব্যক্তির দোয়া আল্লাহ ফিরিয়ে দেন না

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৭/০৯/২০২৩ ১১:৫২:১১ পূর্বাহ্ন

যে তিন ব্যক্তির দোয়া আল্লাহ ফিরিয়ে দেন না

ছবি: সংগৃহীত


মহান আল্লাহর কাছে দোয়ার চেয়ে অধিক সম্মানিত কোনো জিনিস নেই বলে জানিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাাম। । (ইবনে মাজাহ, হাদিস : ৩৮২৯) আরেক হাদিসে হজরত আনাস রা. থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়া হলো ’ইবাদাতের মগজ বা মূলবস্তু। (তিরমিজি, ৩৩৭১, মুজামুল আওসাত ৩১৯৬, তারগীব ১০১৬)

দোয়া করার ফজিলত সম্পর্কে হজরত সালমান ফারসি রা. থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়া ছাড়া অন্য কিছুই ভাগ্য পরিবর্তন করতে পারে না এবং নেক আমল ছাড়া অন্য কিছু বয়স বাড়াতে পারে না। (তিরমিজি, ২১৩৯, তারগীব, ১৬৩৯)

আবু হুরায়রা রা. থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিন ব্যক্তির দোয়া ফিরিয়ে দেয়া হয় না। ১. রোজাদারের দোয়া- যখন সে ইফতার করে। ২. ন্যায়পরায়ণ শাসকের দোয়া।  ৩. মাজলুম বা অত্যাচারিতের  দোয়া। অত্যাচারিতের দোয়াকে আল্লাহ তায়ালা মেঘমালার উপর উঠিয়ে নেন এবং তার জন্য আকাশের দরজা খুলে দেয়া হয়। আর আল্লাহ তায়ালা বলেন, ’আমার ইজ্জতের কসম! নিশ্চয়ই আমি তোমায় সাহায্য করব কিছু সময় দেরি হলেও। (তিরমিজি, ৩৫৯৮, আহমাদ ৮০৪৩, বায়হাকি, ৬৩৯৩)

আরেক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিঃসন্দেহে তিন ব্যক্তির দোয়া কবুল হয়। ১. পিতার দোয়া। ২. মুসাফিরের দোয়া। ৩. মাজলুমের (পীড়িতের) দোয়া। (আবু দাউদ, ১৫৩৬, তিরমিজি, ১৯০৫, ইবনু মাজাহ, ৩৮৬২)

এম সি



শীর্ষ সংবাদ:

সিলেটে এয়ারপোর্ট থানা এলাকা পরিদর্শনে এসএমপি কমিশনার
কানাইঘাটে সিএনজি অটোরিকশার সিরিয়াল নিয়ে বি/রোধ, যুবককে কু/পি/য়ে হ/ত্যার অভিযোগ
বিএনপি সরকারের ৮ মাসে ৩ মন্ত্রী-প্রতিমন্ত্রীর পদত্যাগ
বাস-ট্রাক সং/ঘ/র্ষে নি/হ/ত ১৪ জন
সৌদিতে মৃ/ত্যুদ/ণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশি স্বামী-স্ত্রী নন, দুজনই প্রবাসী কর্মী
সকল ধর্মের মানুষের অধিকার নিশ্চিতে সরকার বদ্ধপরিকর: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে ইউএনও সুনন্দা রায়ের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন
জগন্নাথপুরে নাজিম হ/ত্যা: বিয়ের দাওয়াত নিয়ে বি/রোধ, নাকি বসতভিটার দ্ব/ন্দ্ব?
সিলেটে ৩৬ লাখ টাকার অ/বৈধ পণ্য জ/ব্দ
বিরোধী দল জুলাইকে ধারণ করে না : প্রধানমন্ত্রী